Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

Davis Cup 2024 : ৬০ বছর পর পাক ভূইতে ডেভিস কাপ খেলবে ভারত! রাষ্ট্রপতির সমান নিরাপত্তা খেলোয়াড়দের

Devis Cup 2024 (File Picture))
Devis Cup 2024 (File Picture))

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ১৯৬৪ সালের পর এই প্রথমবার পাকিস্তানের মাটিতে ডেভিস কাপ  খেলবে ভারতের টেনিস দল। আগামী ৩ ও ৪ ফেব্রুয়ারি খেলা হবে ইসলামাবাদ স্পোর্টস কমপ্লেক্সে। তার আগে পাঁচ খেলোয়াড়-সহ মোট ৯ জনের ভারতীয় কনটিনজেন্ট পৌঁছে গিয়েছে ইসলামাবাদে। তার পর থেকেই বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে রোহিত রাজপালের দলের জন্য। পাকিস্তান টেনিস ফেডারেশনের পাশাপাশি ইসলামাবাদের পুলিশও রয়েছে টিম ইন্ডিয়ার নিরাপত্তার দায়িত্বে। 

জানা গিয়েছে, প্রতিদিন সকালে ইসলামাবাদ স্পোর্টস কমপ্লেক্সে বিশেষ নজরদারি চালাবে বম্ব ডিসপোজাল স্কোয়াড। সেই সময়ে কেউই স্পোর্টস কমপ্লেক্সে ঢোকার অনুমতি পাবেন না। যতদিন ভারতীয় দল থাকবে প্রতিদিনই এই নিয়ম পালন করা হবে। এছাড়াও হোটেল থেকে বেরতে পারবেন না টেনিস তারকারা। শুধুমাত্র খেলার সময়ে হোটেল থেকে বেরবেন ভিভিআইপি গেট দিয়ে। একমাত্র দেশের রাষ্ট্রপতির জন্য ব্যবহার করা হয় এই গেট। কেবল ৫০০ জন দর্শক উপস্থিত থাকতে পারবেন ম্যাচের সময়ে। 

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন। ইতিমধ্যেই কড়া নিরাপত্তা গোটা রাজধানী শহরে। তার মধ্যেই সেদেশে খেলতে গিয়েছে ভারতীয় দল। পাকিস্তানের নিরাপত্তা আধিকারিক গুল রেহমান জানিয়েছেন, শহরে অতিরিক্ত ১০ হাজার সিসি ক্যামেরা বসানো হয়েছে। আকাশপথেও চলবে নজরদারি। সবমিলিয়ে, নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না পাকিস্তান।

You might also like!