Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

Asia Cup 2023:কাল ক্যান্ডিতে ভারত-পাক মহারণ, এই মাঠে ওয়ান ডে ক্রিকেটে অপরাজিত ভারত

India-Pak Maharan in Kandy tomorrow, India is unbeaten in ODI cricket at this ground
India-Pak Maharan in Kandy tomorrow, India is unbeaten in ODI cricket at this ground

 

ক্যান্ডি, ১ সেপ্টেম্বর : এশিয়া কাপে ভারত আফগানিস্তান বাদে সবাই মাঠে নেমে পড়েছে। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে রয়েছেন শনিবারের জন্য। কারণ সেদিনই এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে। তবে এই ম্যাচটি দেখার জন্য শুধু ভারতীয় নয়, অপেক্ষায় রয়েছেন সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা।

খেলার আগে দেখে নেওয়া যাক এই মাঠে দুদলের পারফরম্যান্স কেমন ছিল। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামের ওয়ান ডে রেকর্ড অবশ্য ভারতীয় ক্রিকেট প্রেমীদের উৎসাহিত করবে। কারণ, এই মাঠে ওয়ান ডে-তে ভারতীয় দল এখন হারেনি। এই স্টেডিয়ামে ভারত এখন পর্যন্ত ৩টি ওয়ান ডে ম্যাচ খেলে ৩টি ম্যাচেই জিতেছে। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে একটি এবং বিরাট কোহলির নেতৃত্বে দুটি ম্যাচ জিতেছে ভারত। আর তিন ম্যাচেই ভারতের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।

সবচেয়ে বড় কথা চোট সারিয়ে দলে ফিরেছেন যশপ্রীত বুমরা। আর এই ডানহাতি পেসারের ঈর্ষণীয় রেকর্ড রয়েছে এই মাঠে। এখানে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ওয়ান ডে ম্যাচে ৫টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন বুমরা। আর একটি ম্যাচে নিয়েছিলেন ৪ উইকেট। পেসারদের জন্য সাহায্য করে থাকে এই পিচ। তবে ব্যাটারদের জন্যও রসদ রয়েছে পিচে। কারন এই মাঠে রোহিত শর্মার ওয়ান ডে সেঞ্চুরি রয়েছে।

পাল্লেকেলেতে পাকিস্তানের ওয়ান ডে রেকর্ড কিন্তু ভালো নয়। কারণ এই মাঠে ৫টি ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে পাকিস্তান। নিউজ়িল্যান্ডের কাছে একবার আর শ্রীলঙ্কার কাছে দুবার পরাস্ত হয়েছে পাকিস্তান।

আর শ্রীলঙ্কার মাটিতে ভারত ও পাকিস্তান এখন পর্যন্ত পাঁচটি ওয়ান ডে ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। যার মধ্যে বৃষ্টির জন্য দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। একটি ম্যাচে বৃষ্টির জন্য কোনও ফল হয়নি। বাকি দুই ম্যাচের একটিতে জিতেছে ভারত। অন্যটিতে পাকিস্তান।

You might also like!