Breaking News

 

Game

2 years ago

World Cup: শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে গেল ভারত

India defeated Sri Lanka in the semi-finals of the World Cup
India defeated Sri Lanka in the semi-finals of the World Cup

 

মুম্বই  : ৩৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ সামি ও জাসপ্রিত বুমরার বোলিংয়ের সামনে ধুলিস্যাৎ হয়ে গেল শ্রীলংকার ব্যাটিং। ২৯ রানে ৮ উইকেট হারানোর পর মহেশ থিকশানা এবং কাসুন রাজিথার ব্যাটে কোনোরকমে লজ্জার রেকর্ড এড়িয়েছে লঙ্কানরা। তবে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে প্রায় বিদায় শ্রীলঙ্কা।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৩০২ রানে হারিয়েছে ভারত। এই ম্যাচ জিতে প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। বিশ্বকাপে প্রথম ৭ ম্যাচের সবগুলো জিতে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে গেল স্বাগতিকরা। অন্যদিকে শ্রীলঙ্কা ৭ ম্যাচের দুটোতে জিতে ৪ পয়েন্ট নিয়ে লঙ্কানরা পয়েন্ট টেবিলের ছয়ে অবস্থান করছে। ভারতের হয়ে উইকেট গুলো নেন মোঃ সিরাজ(৩), মোহাম্মদ সামি(৫) ও বুমরা ও জাদেজা ১ করে উইকেট নেন।

You might also like!