Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

2 years ago

IND VS West Indies : টেস্টের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজকে টপকে গেল ভারত

ND VS West Indies
ND VS West Indies

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় দিনেও দাপট দেখাল ভারত । ওয়েস্ট ইন্ডিজকে টপকে গেল ভারত । প্রথম দিনে মাত্র ১৫০ রানেই ক্যারিবিয়ানদের ইনিংস শেষ হয়ে যায় । দ্বিতীয় দিনে মধ্যাহ্ন বিরতির মধ্যেই ১৪৬ রান তুলে নেন রোহিতরা । প্রতিবেদনটি লেখার সময়, বিনা উইকেটে ৫৮ ওভারের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজকে পিছনে ফেলে এগিয়ে যায় রোহিতরা । যশস্বী জয়সওয়াল ও রোহিতের দুরন্ত ইনিংসই ভারতকে এগিয়ে নিয়ে গিয়েছে ।

এটাই যশস্বীর অভিষেক ম্যাচ । টেস্টে রোহিতের সঙ্গে ওপেনিংয়ে নামেন তিনি । প্রথম দিনে ব্যাট করতে নেমে ভারতের দুই ওপেনার ৮০ রান তোলেন । দ্বিতীয় দিন খেলতে নেমে ১০৪ বলে অর্ধশতরান করেন যশস্বী । অন্যদিকে, রোহিতও অর্ধশতরান করেন । সেক্ষেত্রে টেস্টে ৩৫০০ রান করে নতুন মাইলফলক গড়লেন ভারতীয় অধিনায়ক ।


You might also like!