Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

Neymar:বেতন ছাড়াও নেইমার আল হিলাল থেকে যেসব সুবিধা পাবেন তা জানলে চোখ কপালে উঠতে বাধ্য!

In addition to the salary, the benefits that Neymar will get from Al Hilal are bound to rise!
In addition to the salary, the benefits that Neymar will get from Al Hilal are bound to rise!

 

রিয়াধ, ১৭ আগস্ট : প্রতিবছরে ১০০ মিলিয়ন ইউরোর ও বেশি বেতন পাবেন নেইমার। বেতনের বাইরেও বড় অংকের বোনাস পাবেন তিনি। আর কোন ম্যাচ আল হিলাল জিতলে নেইমারের অ্যাকাউন্টে বোনাস যাবে প্রতি ম্যাচের জন্য ৮০ হাজার ইউরো!

এ তো গেল তার বেতন কাঠামো। এর বাইরে নেইমার কি পাবে দেখুন, যা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য!

সৌদি আরবে বাস করার জন্য ২৫ বেডরুমের প্রাসাদোপম বাড়ি পাচ্ছেন নেইমার। যেখানে থাকছে বিশাল একটি সুইমিং পুল এবং ক্লান্তি দূর করার জন্য তিনটি এয়ারকন্ডিশন রুম।সেই সঙ্গে নেইমার ও তার পরিবারের দেখাশোনার জন্য সবসময় ৫জন কর্মী তো থাকছেনই।

সেই সঙ্গে নেইমার পাচ্ছেন তিনটি বিলাসবহুল গাড়ি। এই তিনটি গাড়ি হল -বেন্টলি কন্টিনেন্টাল জিটি, অ্যাস্টন মার্টিন ডিবিএক্স এবং ল্যাম্বোর্গিনি হুরাকান। গাড়িগুলো চালানোর জন্য সার্বক্ষনিক থাকছে একজন ড্রাইভারও।

আর ছুটির দিনে বা অন্যান্য সময়ে নেইমার যদি বিভিন্ন রেস্তোরাঁ ও হোটেলে যান তাহলে তার খরচও নেইমারকে বহন করতে হবে না। ক্লাবের সদরদপ্তরে খরচের বিল পাটিয়ে দিলেই ক্লাব তা পরিশোধ করবে।

তাছাড়া নেইমারের চলাফেরার জন্য একটি জেট বিমান দিচ্ছে ক্লাবটি।আল হিলাল নেইমারকে সৌদিতে নিয়ে এসেছে ক্লাবে খেলার জন্য তো অবশ্যই ,

সেইসঙ্গে সৌদিতে নিয়ে আসার আর একটা কারণ দেশটির পরিচিতি বাড়াতে।নেইমারকে কাজে লাগানো হবে সৌদি আরবের পর্যটনে। আসলে পর্যটক টানতেও কাজ করবেন নেইমার। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের হয়ে প্রতিনিধিত্ব করে কোনো পোস্ট বা স্টোরি দিলেও বোনাস পাবেন নেইমার। প্রতিটি পোস্ট এর জন্য সৌদি আরব সরকারের কাছ থেকে নেইমার পাবেন ৫ লাখ ইউরো!

You might also like!