Game

2 years ago

Oval Pitch: ওভালের পিচ কেমন হবে, কারা পাবে সুবিধা

How will the oval pitch be, who will get the benefits
How will the oval pitch be, who will get the benefits

 

বার্বাডোজ, ২৭ জুলাই: আজ ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত একদিনের সিরিজের প্রথম ম্যাচটি খেলা হবে বার্বাডোজের কেনসিংটন ওভালে। সাধারণত বার্বাডোজের পিচে ফাস্ট বোলারদের কাছে স্বর্গ রাজ‍্য। বাউন্স আদায় করে ব্যাটারদের বিপাকে ফেলতে দেখা যাবে দুই দলের পেসারদের। উইকেটের চরিত্রের কথা মাথায় রেখে দুটো দলই পেস বোলিং-এর উপরেই জোর দিয়েছে।

এই বার্বাডোজে এখনও পর্য়ন্ত ৪৪টি একদিনের ম্যাচ হয়েছে। এর মধ্যে ১৯টি ম্যাচে প্রথমে ব্যাট করা দল জয়লাভ করেছে। আর ২৫টি ম্যাচে জয় এসেছে পরে ব্যাটিং করে। কেনসিংটনে প্রথম ইনিংসের গড় স্কোর ২৩৫ রানের পাশাপাশি। পরিসংখ্যান বলছে মাত্র ৫ বার এক ইনিংসে ৩০০ বা তার বেশী রান উঠেছে ওভালে। আবার কেনসিংটন ওভালে সর্বোচ্চ রান করার কৃতিত্ব রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। তারা ৮ উইকেটের বিনিময়ে ৩৬০ রান করেছিল। আর সর্বনিম্ন রান করার নজির রয়েছে আয়ারল্যান্ডের। ৯১ রানে অল-আউট হয়ে গিয়েছিলো তারা।


You might also like!