Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

Mohun Bagan Super Giant : ডার্বির আগে মাঠে হেডস্যর, বড় ম্যাচের আগে কাজ শুরু হাবাসের

Mohun Bagan Super Giant
Mohun Bagan Super Giant

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ডার্বির ডাগআউটে অ্যান্তোনিও হাবাস। বড় ম্যাচের আগে যা স্পষ্ট। ভুবনেশ্বরে হাজির হয়েই তাঁর মোহনবাগানকে নিয়ে প্রস্তুতিতে নেমে পড়লেন দু বারের আইএসএল জয়ী কোচ। শুক্রবার সুপার কাপের মঞ্চে মরশুমের প্রথম ডার্বি। যা কার্যত সেমিফাইনাল।

আপাত ভাবে বাগানের ঝুলিতে ৬ পয়েন্ট থাকলেও, স্বস্তিতে নেই পেত্রাতোসরা। কারণ, একই পয়েন্ট হলেও গোল পার্থক্যে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। তাই অঙ্ক বলছে, বড় ম্যাচ গোল শূন্য রেখে ড্র করলেই সেমিফাইনালে উঠবে লাল-হলুদ। সেক্ষেত্রে শুক্রবার জেতা ছাড়া আর কোনও উপায় নেই বুমোদের।

ফেরান্দোর জমানায় তিন-পাঁচ-দুই, এই ছকে প্রতিটি ম্যাচ খেলেছে মোহনবাগান। হাবাসের হাতে এই ছকের যে বদল হবে তা নিশ্চিত। মঙ্গলবার প্রথম দিনের অনুশীলনে ফুটবলারদের হালকাই অনুশীলন করিয়েছেন তিনি। বরং ক্লাস নিয়েছেন ব্ল্যাক বোর্ডে।


You might also like!