Game

3 years ago

Sanju Samson returned at National Team ; সঞ্জুকে জাতীয় দলে ফেরানোর দাবি হর্ষ ভোগল-এর

Sanju Samson- Harsha Bhogle
Sanju Samson- Harsha Bhogle

 

মুম্বই, ১৭ এপ্রিল : সঞ্জু স্যামসনকে জাতীয় দলে এখনই নির্বাচিত করা উচিত। কেননা সঞ্জুর পারফরম্যান্সই বলে দিচ্ছে ও কতটা ছন্দে রয়েছে। যদি ওঁকে এরপরও জাতীয় দলে সুযোগ না দেওয়া হয়, তাহলে বুঝব জাতীয় নির্বাচকরা ধৃতরাষ্ট্র হয়ে বসে আছেন। সোমবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সঞ্জু স্যামসনের প্রসঙ্গ নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্বাচকদের এক হাত নেন ক্রিকেট বিশেষজ্ঞ হর্ষ ভোগলে।

উল্লেখ্য, গত রবিবার চলতি আইপিএল-এ সঞ্জু স্যামসন-এর দল রাজস্থান রয়্যালস মুখোমুখি হয়েছিল হার্দিক পাণ্ডিয়ার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে হার্দিকরা ১৭৮ রানের টার্গেট দেয় গুজরাটকে। রান তাড়া করতে নেমে সঞ্জু ৩২ বলে ৬০ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। সঞ্জুর পাশাপাশি অসাধারণ একটি ইনিংস খেলেন ক্যারিবিয়ান ব্যাটার সাইমন হেটমায়ারও। ২৬ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন এই ব্যাটসম্যান।

You might also like!