Game

3 years ago

Aaron Phangiso bowling action : অ্যারন ফাঙ্গিসোর বোলিং অ্যাকশনে সবুজ সংকেত

Aaron Phangiso
Aaron Phangiso

 

কেপটাউন, ৩০ মার্চ : জোবার্গ সুপার কিংসের (জেএসকে) বাঁহাতি স্পিনার অ্যারন ফাঙ্গিসোর বোলিং অ্যাকশনকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। ফাঙ্গিসোর বোলিং অ্যাকশন প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয়ের আইসিসি স্বীকৃত টেস্টিং সেন্টারে পুনরায় পরীক্ষা করে ছাড়পত্র দেওয়া হয়েছে।

ফাঙ্গিসোরের বিরুদ্ধে প্রথম রিপোর্ট করার পর থেকে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) হেড অফ হাই পারফরম্যান্স ভিনসেন্ট বার্নসের সঙ্গে সহযোগিতায় বোলিং অ্যাকশন পুনর্নির্মাণ এবং প্রতিকারমূলক কাজ করছে। তার বোলিং অ্যাকশনের উপর স্বাধীন মূল্যায়ন রিপোর্ট করে ডঃ হেলেন বেইন বিশেষজ্ঞ প্যানেলে জমা করেছিলেন।

You might also like!