Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

2 years ago

Women Football world cup 2023 : ২০ জুলাই মহিলা ফুটবল বিশ্বকাপ : আয়োজকদেরই উৎসাহ নেই, টিকিট ফ্রি দিচ্ছে ফিফা!

Women Football WC 2023  (Symbolic Picture)
Women Football WC 2023 (Symbolic Picture)

 

অকল‍্যান্ড, ১৪ জুলাই : ফুটবল বিশ্বকাপ মানেই থাকবে একটা অন্যরকম উন্মাদনা। ২০ জুলাই অর্থাৎ আর ৫ দিন বাদে শুরু হচ্ছে মহিলাদের বিশ্বকাপ। আয়োজক অষ্ট্রেলিয়া-নিউজিল‍্যান্ড। আর আয়োজক নিউজিল্যান্ডেরই বিশ্বকাপ নিয়ে কোনো উৎসাহ নেই। বিশ্বকাপ নিয়ে তেমন কোনো আগ্রহ দেখাচ্ছেন না নিউজিল্যান্ডের সমর্থকেরা! কিউইদের মাঠের টিকিট বিক্রি হচ্ছে ধীর গতিতে। তাই ফিফা সিদ্ধান্ত নিয়েছে ২০ হাজার টিকিট ফ্রিতে দেওয়ার।

বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগে রাগবি–ক্রিকেটের দেশটিতে ফুটবল নিয়ে উৎসাহ না দেখে কিছুটা হতাশ ফিফা। তাই কিউইদের চার ভেন্যু শহর অকল্যান্ড, হ্যামিল্টন, ওয়েলিংটন ও ডানেডিনের ২০ হাজার টিকিট দর্শকদের বিনা মূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। ফিফার মহিলা ফুটবলের প্রধান সারাই বারেম‍্যান বলছেন, কিউই দর্শকদের গ্যালারিতে আনা খুবই কঠিন কাজ। তবে দর্শকদের আগ্রহী করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। এমনকি দর্শকদের আগ্রহ বাড়াতে চেষ্টা করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নও। নিজের সামাজিক মাধ্যমে তিনি দর্শকদের মাঠে আসতে আহবান জানাচ্ছেন। টিকিট বিক্রির ব‍্যাপারে আয়োজক নিউজিল্যান্ডের চিত্রটা এরকম হলেও অস্ট্রেলিয়াতে কিন্তু চিএটা অন‍্যরকম। বিশ্বকাপের ১০ লাখ টিকিটের বেশির ভাগই বিক্রি হয়েছে অস্ট্রেলিয়ায়।


You might also like!