Game

3 years ago

PELE : আশঙ্কাজনক ফুটবল সম্রাট পেলে, লড়াই চালিয়ে যাচ্ছেন, জানালেন তাঁর মেয়ে

PELE
PELE

 

সাও পাওলো, ২৬ ডিসেম্বর : আশঙ্কাজনক ফুটবল সম্রাট পেলে। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত। বর্তমানে সাও পাওলোর হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তবে, তাঁর বড় মেয়ে কেলি ক্রিশ্চিনা নাসচিমেন্তো ইনস্টাগ্রামে একটি পোস্ট করে জানিয়েছেন, তাঁর বাবা এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন। এদিন কেলি ক্রিশ্চিনা নাসচিমেন্তো হাসপাতালে পেলের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন।

গত মাসের শেষের দিকে শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিৎসা এবং কেমোথেরাপির জন্য আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পেলের বড় মেয়ে গত বুধবার জানিয়েছিলেন, তাঁর বাবাকে বড়দিন হাসপাতালেই পালন করতে হবে। কারণ চিকিৎসকরা পেলেকে আরও বাড়তি সতর্কতার মধ্যে রাখতে চেয়েছিলেন।

পেলের দ্রুত সুস্থতা কামনা করে ফ্রান্স ফরওয়ার্ড কিলিয়ান এমবাপে গত সপ্তাহেই একটি বার্তা পাঠিয়েছিলেন। সেখানে তিনি ফুটবল সম্রাটের দ্রুত সুস্থতা কামনা করেছেন। প্রসঙ্গত, ফিফার তরফেও বিশ্বকাপ চলাকালীন পেলের দ্রুত আরোগ্য কামনা করে একটি পোস্ট করা হয়েছিল।

You might also like!