Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

FIFA World Cup 2026 : বাড়ছে ম্যাচের সংখ্যা, বদলাচ্ছে ফরম্যাট, আর কী হচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপে ?

FIFA World Cup 2026
FIFA World Cup 2026

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মাত্র কয়েক ঘণ্টা আগেই ২০২৬ বিশ্বকাপের সূচি প্রকাশ করেছিল ফিফা। এবার ফরম্যাট বদলের কথাও জানিয়ে দিল। ২০২৬ সালের ১১ জুন থেকে শুরু হবে সবচেয়ে বড় বিশ্বকাপ। কারণ, এবার বিশ্বকাপ খেলবে ৪৮ দল। তাই ১২টি গ্রুপে এবার লিগ পর্যায়েকে ভাগ করা হয়েছে। যেখানে থাকবে চারটি করে দল।

প্রতি গ্রুপ থেকে প্রথম দুটি দল নক-আউটে উঠবে। সেরা তিন হয়ে যাবে আটটি গ্রুপ থেকে। অর্থাৎ ৩২ দলের প্রি-কোয়ার্টার ফাইনাল হবে। সেখান থেকে ১৬টি দল উঠবে কোয়ার্টার ফাইনালে। এই প্রথম বেড়েছে ম্যাচের সংখ্যা। এবার মোট ম্যাচ হবে ১০৪। গতবারের তুলনায় ৪০টি ম্যাচ বেশি।মেক্সিকোর অ্যাজিটেক স্টেডিয়াম থেকে হবে কিক-অফ। ১৯ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে হবে সবচেয়ে বড় বিশ্বকাপের ফাইনাল। এই প্রথম তিনটি দেশ মিলে আয়োজন করছে ফুটবল বিশ্বকাপে।


You might also like!