Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

2 years ago

Steve Smith:৯ হাজারে সাঙ্গাকারার পর দ্রুততম স্মিথ

Fastest Smith after Sangakkara to 9,000
Fastest Smith after Sangakkara to 9,000

 

লন্ডন, ২৯ জুন : বেন স্টোকসের ডেলিভারি মিড উইকেটে ফ্লিক করলেন স্টিভেন স্মিথ। চোখের পলকে বল চলে গেল সীমানায়। স্মিথ পৌঁছে গেলেন ৯ হাজারের ঠিকানায়। যে মাইলফলকে তার চেয়ে দ্রুততম কেবল কুমার সাঙ্গাকারা। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার অ্যাশেজের প্রথম দিন টেস্টে ৯ হাজারের ক্লাবে নাম লেখালেন স্মিথ। ৯৯ ম্যাচের ১৭৪ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করলেন স্মিথ।

তার চেয়ে কম ইনিংসে ৯ হাজার রান করেছেন শুধু সাঙ্গাকারা। ২০১১ সালের নভেম্বরে ১৭২তম টেস্ট ইনিংসে এই কীর্তি গড়েছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি এই ব্যাটসম্যান। এই সংস্করণে ৯ হাজার রান করা তৃতীয় অস্ট্রেলিয়ান ও সব মিলিয়ে ১৭তম ব্যাটসম্যান হলেন স্মিথ। তিনি ৩১ সেঞ্চুরি ও ৩৭ ফিফটিতে এই ঠিকানায় পা রাখলেন।


You might also like!