Breaking News

 

Game

2 years ago

ICC WC2023 : এ বারের বিশ্বকাপের শেষ ডাবল হেডার, মুখোমুখি ইংল্যান্ড -পাকিস্তান ও অস্ট্রেলিয়া ও বাংলাদেশ

England - Pakistan, and Australia and Bangladesh
England - Pakistan, and Australia and Bangladesh

 

কলকাতা, ১১ নভেম্বর : ভারতের মাটিতে চলতি বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষের পথে। হাতে গোনা আর তিনটি ম্যাচ বাকি। আজ টুর্নামেন্টের শেষ ডাবল হেডার।

আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। এবং দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি জস বাটলারের ইংল্যান্ড ও বাবর আজমের পাকিস্তান।

ভারত, দক্ষিণ আফ্রিকার পর তৃতীয় দল হিসেবে সেমিফাইনালের টিকিট পৌঁছে গেছে অস্ট্রেলিয়া। সেমিফাইনালের আগে আজকের বাংলাদেশ ম্যাচটা কামিন্সদের জন্য একটা প্র্যাক্টিস ম্যাচের মত।এই ম্যাচটা হবে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে।

এদিকে পাকিস্তানের জন্য আজকের ম্যাচটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই ম্যাচটা হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।এই ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে মিরাকেল ঘটাতে পারলে নিউজিল্যান্ডকে হটিয়ে সেমিফাইনালে সুযোগ পাওয়া চতুর্থ দল হতে পারে পাকিস্তান। কিন্তু সেটা প্রায় অসম্ভবের মতো।

You might also like!