Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

East Bengal's Match : ইস্টবেঙ্গলের সোমবারের খেলাতেও বাড়তি মেট্রো

Kolkata Metro (Symbolic Picture)
Kolkata Metro (Symbolic Picture)

 

কলকাতা, ২৫ সেপ্টেম্বর  : ইস্টবেঙ্গল সমর্থকদের জন্যও সুখবর। যুবভারতী স্টেডিয়ামে আইএসএল লাল-হলুদে ব্রিগেডের প্রথম ম্যাচের আগে সুখর শোনাল কলকাতা মেট্রো। ম্যাচ দেখতে সল্টলেক স্টেডিয়ামে যাওয়া সমর্থকদের বাড়ি ফেরার কথা ভেবে বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, ইস্ট-ওয়েস্ট মেট্রোয় বিশেষ দুটি ট্রেন চালানো হবে রাতে। রাত ১০ টা ৩০ মিনিট ও রাত ১০ টা ৪০ মিনিটে সল্টলেক স্টেডিয়াম স্টেশন থেকে ছাড়বে দুটি মেট্রো। যেগুলো যথাক্রমে রাত ১০ টা ৩৭ ও রাত ১০ টা ৪৭ মিনিটে শিয়ালদা মেট্রো স্টেশনে গিয়ে পৌঁছবে।

সোমবার জামশেদপুর এফসির বিরুদ্ধে এবারের আইএসএল অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। রাত ৮ টা থেকে শুরু ম্যাচ। খেলা শেষে শহরতলি বা তুলনামূলক দূর-দুরান্ত থেকে ম্যাচ দেখতে আসা সমর্থকরা যাতে সল্টলেক থেকে ভালভাবে বাড়ি ফিরতে পারেন, সেই কথা মাথায় রেখে বাড়তি মেট্রোর ব্যবস্থা।

কলকাতা মেট্রোর তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, গ্রিন লাইনে (ইস্ট-ওয়েস্ট মেট্রো) ২৫ সেপ্টেম্বর ইস্টবেঙ্গল ম্যাচের জেরে রাতে বাড়তি দুটো মেট্রো চলবে। সল্টলেক স্টেডিয়াম থেকে রাত সাড়ে ১০ টা ও রাত ১০ টা ৪০ মিনিটে ছেড়ে ৭ মিনিটের ব্যবধানে তা পৌঁছবে শিয়ালদা স্টেশনে। মাঝের ফুলবাগান স্টেশনেও থামবে মেট্রো দুটি। এর আগে মোহনবাগান ম্যাচের দিনও চলেছিল বাড়তি মেট্রো।

You might also like!