Game

2 years ago

Durand Cup: ৩ আগস্ট শুরু ডুরান্ড কাপ, উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী, টিকিট বিক্রি শুরু আজ থেকে

Durand Cup starts on August 3 (File Picture)
Durand Cup starts on August 3 (File Picture)

 

কলকাতা, ৩১ জুলাই: আগামী ৩ আগস্ট শুরু হচ্ছে এবারের ডুরান্ড কাপ। উদ্বোধন ম্যাচে যুবভারতী স্টেডিয়ামে মুখোমুখি হবে মোহনবাগান এবং বাংলাদেশের আর্মি দল। জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে খেলা শুরুর আগে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ডুরান্ডের উদ্বোধনী ম্যাচ দর্শকরা দেখতে পাবেন বিনামূল্যে। উদ্বোধনী ম্যাচের টিকিট বিনামূল্যে বিতরণের সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কমিটি। আজ সোমবার থেকে মোহনবাগান তাঁবুতে এই ম্যাচের টিকিট পাওয়া যাবে। ম্যাচের আগের দিন পর্যন্ত সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট সংগ্রহ করতে পারবেন সমর্থকরা।


You might also like!