Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

Virat Kohli: পারিবারিক কারণ, বক্সিং ডে টেস্ট ফেলে তড়িঘড়ি দেশে ফিরলেন বিরাট কোহলি

Virat Kohli
Virat Kohli

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ শুরুর আগেই দেশে ফিরে এসেছেন বিরাট কোহলি। পারিবারিক কারণেই দেশে ফিরে এসেছেন বলে জানা গিয়েছে। কিন্তু কী কারণে ফিরেছেন, তা যদিও জানা যায়নি। ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়ানে বক্সিং ডে টেস্ট শুরু হচ্ছে। সেই সিরিজে থাকার কথা ছিল তাঁর। জানা গিয়েছে তিন দিন আগে দেশে ফিরেছেন বিরাট।

এদিকে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রুতুরাজ গাইকোয়াড়। তৃতীয় ওয়ানডে ম্যাচেও দলের সঙ্গে ছিলেন না। আহুলে চোট লাগে তাঁর। এবার টেস্ট সিরিজ থেকেও বাদ পড়লেন।

বিরাটের স্ত্রী অনুষ্কা গর্ভবতী। তাঁর পাশে দাঁড়াতেই কি তড়িঘড়ি দক্ষিণ আফ্রিকা টেস্ট না খেলে বিরাটকে দেশে ফিরতে হয়েছে! তা যদিও জানা যায়নি।


You might also like!