Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

David Warner: খুঁজে পেয়েছেন ব্যাগি গ্রিন, ধন্যবাদ জানালেন ডেভিড ওয়ার্নার

David Warner
David Warner

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ব্যাগি গ্রিন হারিয়ে গিয়ে মুষড়ে পড়েছিলেন ডেভিড ওয়ার্নার। শুক্রবার ওয়ার্নার জানালেন, তিনি তাঁর টুপি খুঁজে পেয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে এটাই বিদায়ি টেস্ট ওয়ার্নারের। মেলবোর্ন থেকে সিডনি আসার সময় হারিয়ে গিয়েছিল তাঁর ব্যাগি গ্রিন। ইনস্টাগ্রামে একটি ভিডিয়োতে ওয়ার্নার জানান, তিনি তাঁর টুপি ফেরত পেয়েছেন। যদিও কীভাবে তা ফেরত পেয়েছেন, তা জানাননি ওয়ার্নার।
ওয়ার্নার ইনস্টাগ্রামে একটি ভিডিয়োতে জানিয়েছেন, তিনি তাঁর ব্যাগি গ্রিন ফেরত পেয়েছেন। হোটেল ও টিম ম্যানেজমেন্টকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।সিডনিতেই ক্রিকেট জীবনের বড় অংশ শেষ করবেন ওয়ার্নার। এটিই তাঁর বিদায়ি টেস্ট। টেস্ট সিরিজের মাঝপথে ওয়ানডে ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করেছেন তিনি। তার মাঝে টুপি হারানো নিয়ে ভেঙে পড়েছিলেন তিনি। পুরস্কারও ঘোষণা করেন তিনি।

You might also like!