Game

3 years ago

TATA IPL 2023 : আজ বিকেলে দুই রয়‌্যালসের জমজমাট ম্যাচ দেখার আশায় ক্রিকেটপ্রেমীরা

RR vs  RCB
RR vs RCB

 

বেঙ্গালুরু, ২৩ এপ্রিল : আজ সুপার সানডে। দুই রয়্যালসের লড়াই। তবে এই লড়াইয়ে রাজস্থান অনেকদিন ধরে পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান করছে। আর এক দল রয়েলস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অবশ্যই হেভিওয়েট দল। কিন্তু কোহলি, ডুপ্লেসিদের দল সেভাবে ধারাবাহিকতা বজায় রাখতে পারছে না। এখনও অবধি ৬টি ম্যাচ খেলে তিনটি জয় ও তিনটি হার। পয়েন্ট ৬।

আর রাজস্থান রয়েলস ৬টি ম্যাচে খেলে পেয়েছে ৪টিতে জয় ও ২টিতে হার। পয়েন্ট ৮। এই ম্যাচে নামার আগে শেষ ম্যাচে হেরেছিল রাজস্থান। আজ এই ম্যাচ জিতে তারা তাদের আত্মবিশ্বাস ফিরে পেতে চাইবে, সেই সঙ্গে শীর্ষস্থানও। অন্যদিকে আরসিবি শেষ ম্যাচে বিরাট কোহলির ক্যাপ্টেন্সিতে জিতেছে। ফলে এই ম্যাচে আত্মবিশ্বাস নিয়েই নামবে ব্যাঙ্গালুরু। এ বার দেখার আজ ঘরের মাঠে পিঙ্ক আর্মিকে কি টেক্কা দিতে পারবে আরসিবি।

ভারতের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল গতবার ছিলেন বেঙ্গালুরুতে । আজ বেঙ্গালুরুতে হোম ম্যাচ হচ্ছে। সুতরাং ব্যাঙ্গালোর মাঠের সবকিছুই তার জানা। ২০২২ সালের মেগা নিলামে চাহালকে ধরে রাখেনি আরসিবি। গত মরসুমের নিলামে ৬ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে চাহালকে কেনে রাজস্থান। এ বার পুরনো দলের বিরুদ্ধে চাহালের জ্বলে ওঠার পালা। তাছাড়া চলতি মরসুমের পার্পল ক্যাপের দৌড়েও রয়েছেন তিনি।

এদিকে আজ রাজস্থানকে হারাতে তৎপর ফাফ ডু’প্লেসি, বিরাট কোহলিরাও। দু’জনই ব্যাট হাতে ভালো পারফরমেন্স করছেন।গত ম্যাচে যদিও ডু’প্লেসি নেতৃত্ব দেননি, শুধু ব্যাটিং করেছিলেন। করেছিলেন দুর্দান্ত ব্যাটিং। তবে রাজস্থানের শক্তিশালী বোলিং লাইনআপের বিরুদ্ধে কতটা আরসিবি মোকাবিলা করতে পারে সেটাই দেখার। আর পার্পল ক্যাপের দৌড়ে দুই নম্বরে রয়েছেন আরসিবির মহম্মদ সিরাজ। চলতি মরসুমটা তাঁরও ভালোই কাটছে। আজ রাজস্থানের বিরুদ্ধে ওয়ানিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেলরা আজ জ্বলে উঠলে ম্যাচ আরসিবি জিততেই পারে। সুতরাং আজ বিকেলে ক্রিকেটপ্রেমীরা একটা জমজমাট লড়াই দেখার আশা করতেই পারেন।

You might also like!