Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

Copa del Rey:কোপা দেলরে : রোমাঞ্চকর লড়াই, বার্সেলোনাকে হারিয়ে বিলবাও সেমি ফাইনালে

Bilbao beat Barcelona in semi-finals
Bilbao beat Barcelona in semi-finals

 

বার্সেলোনা, ২৫ জানুয়ারি : কোপা দেল রে'তে রোমাঞ্চকর লড়াই। নির্ধারিত সময়ের খেলা ২-২। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে বার্সেলোনাকে কোনো পাত্তাই দিল না অ্যাথলেটিক বিলবাও। আর এই শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে কোপা দেল রে'র সেমিফাইনালে উঠল দলটি। বুধবার (২৪ জানুয়ারি) রাতে বিলবাওয়ের মাঠ সান মামেসে কোয়ার্টার ফাইনালের ম্যাচে বার্সাকে ৪-২ গোলে হারিয়েছে অ্যাথলেটিক বিলবাও। নিজেদের মাঠে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় বিলবাও। গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড গোর্কা।

এরপর বার্সেলোনাকে ২৬ মিনিটে সমতাসূচক গোল এনে দেন রবার্ট লেভানডোভস্কি। ৩২ মিনিটে বার্সাকে আবার এগিয়ে দেন লামিন ইয়ামাল। বিরতির পর মাঠে নেমেই সমতা আনে বিলবাওএর সানসেট। নির্ধারিত সময়ের খেলায় দু'দলই আর কোনো গোল পায়নি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের শুরুর অর্ধের শেষদিকে আবারও এগিয়ে যায় বিলবাও। গোল করেন ইনাকি উইলিয়ামস।এরপর যোগ করা সময়ে নিকো উইলিয়ামসের গোলে জয় নিশ্চিত করে বিলবাও। সেমিফাইনালে ওঠার আনন্দ নিয়ে মাঠ ছাড়েন বিলবাও ফুটবলাররা।

You might also like!