Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

Club World Cup : ক্লাব বিশ্বকাপ শিরোপা সিটির

Club World Cup (File Picture)
Club World Cup (File Picture)

 

জেদ্দা, ২৩ ডিসেম্বর : এই বছর ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ান হয়ে নিজেদের পঞ্চম শিরোপা জিতল পেপ গুয়ার্দিওলার দল। ইউরোপ ও লাতিন আমেরিকার দুই প্রতিদ্বন্দ্বীর ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপের লড়াই জমল না। প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপে খেলতে এসে বাজিমাত করল পেপ গুয়ার্দিওলার দল ম্যানচেস্টার সিটি। হুলিয়ান আলভারেসের নৈপুণ‍্যে ফ্লুমিনেন্সকে অনায়াসে হারিয়ে জিতল ক্লাব বিশ্বকাপ শিরোপা।

সৌদি আরবে শুক্রবার রাতের ফাইনালে ৪-০ গোলে জিতেছে সিটি।দুটি গোল করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার আলভারেস।পরের গোলটি করেছেন ফিল ফোডেন।এই গোলটিতেও ছিল আলভারেসের অবদান। অন‍্য গোলটি ছিল নিনোর আত্মঘাতী। উল্লেখ্য ইতিহাসের প্রথম কোচ হিসাবে গুয়ার্দিওলা ক্লাব বিশ্বকাপ জিতলেন চারবার। অভিজ্ঞ ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি জিতেছেন তিনবার। আর ফ্লুমিনেন্সকে হারিয়ে ইংল‍্যান্ডের চতুর্থ দল হিসেবে এই শিরোপা জিতল সিটি। এর আগে এই শিরোপা জিতেছিল ম‍্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও লিভারপুল।


You might also like!