Game

3 years ago

Bumos join East Bengal : বুমোসের ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার ব্যাপারে রয়েছে কিছু শর্ত

Hugo Boumos
Hugo Boumos

 

কলকাতা, ১১ এপ্রিল : ইস্ট বেঙ্গলে স্প্যানিশ কোচের আসার সম্ভাবনা জোরাল হতেই মোহন ক্লাবের এক ফুটবলারের নাম উঠে এসেছে একাধিকবার। তিনি হলেন মরোক্কান তারকা হুগো বুমোস। আসলে এই কোচের হাত ধরেই আইএসএলে নিজের প্রভাব বিস্তার করা শুরু করেছিলেন বুমোস। প্রথম এফসি গোয়া তারপর লোবেরার কোচিংয়েই আইএসএল জেতেন মুম্বাই সিটি এফসিতে। যদিও তারপর কোচের সাথে ঝামেলায় জড়িয়েই মুম্বাই ছেড়ে ছিলেন তিনি।

মনে করা হচ্ছে, লাল-হলুদে লোবেরা আসলে, পুরোনো কোচের কাছেই ফিরতে পারেন এই মরোক্কান তারকা। তবে সেক্ষেত্রে ও রয়েছে বেশকিছু শর্ত। আসলে হুগো বুমোসের সাথে এটিকে মোহনবাগানের দীর্ঘদিনের চুক্তি থাকায় তাঁকে নিতে গেলে প্রায় ২কোটি টাকা ট্রান্সফার ফি গুনতে হবে ইমামি ম্যানেজমেন্টকে। যা খুব একটা সহজ নয়। হয়ত এক্ষেত্রে তার বিকল্প খোঁজার কাজেই এগোবে ইস্টবেঙ্গল ব্রিগেড। তবে এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি কোনো কিছুই।

আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরে ও কেন বুমোস এটিকে মোহনবাগান ছাড়তে চাইছেন? আসলে আইএসএল ফাইনালেই এই ঘটনার সূত্রপাত। ম্যাচের ৮৬ মিনিটের মাথায় তাঁকে তুলে নিয়ে এক ডিফেন্ডার নামান বাগান কোচ ফেরেন্দো। যা মেনে নিতে পারেননি বুমোস। পরবর্তী সময় একটি জনপ্রিয় মাধ্যমে এই ঘটনার উল্লেখ করে তিনি বলেন, আমি জানিনা কোচ কেন এমন সিদ্ধান্ত নিলেন।

অন্যান্য ম্যাচের তুলনায় আমি সেই ম্যাচে যথেষ্ট ভালো খেলছিলাম। তারপরও এই সিদ্ধান্ত নিলেন কোচ। সকলের সামনে কোচকে নিয়ে বুমোসের এই সমালোচনা কিছুতেই মেনে নিতে পারেনি এটিকে ম্যানেজমেন্ট। পরবর্তীতে বিষয়টিকে মেটানোর চেষ্টা করে এটিকে কর্তৃপক্ষ। কিন্তু বিরোধ মেটানো যায়নি।


You might also like!