Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

Virat Kohli : ইংল্যান্ড সিরিজের আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা !প্রথম দুটো টেস্টে নামছেন না বিরাট

Virat Kohli (File picture)
Virat Kohli (File picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চলতি মাসের ২৫ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ডটেস্ট সিরিজ। তার আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা। ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টেস্ট ম্যাচ থেকে সরে গেলেন বিরাট কোহলি। 

অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে আলাদা করে কথা বলে কোহলি জানিয়েছেন দেশের হয়ে প্রতিনিধিত্ব করা তাঁর কাছে অগ্রাধিকার পায় সবসময়ে। কিন্তু ব্যক্তিগত কিছু কারণের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টেস্টে নামতে পারছেন না কোহলি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই খবর জানিয়েছে। কোহলির জায়গায় কে খেলবেন, সে ব্যাপারে কিছু জানানো হয়নি বোর্ডের তরফে।  তবে ব্যক্তিগত কারণ দর্শিয়ে কোহলি যে প্রথম দুটো টেস্ট ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন, সেই সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। কোহলির অনুপস্থিতিতে বাকিরা নিজেদের সেরাটা যে উজাড় করে দেবেন সে ব্যাপারে নিশ্চিত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। 

প্রথম টেস্ট ম্যাচের আগে চার দিনের ক্যাম্প শুরু হয়েছে হায়দরাবাদে। তার আগে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের অব্যবহিত পরেই ছুটি দেওয়া হয়েছিল ভারতীয় ক্রিকেটারদের। সোমবার থেকে টেস্টের জন্য শুরু হয়েছে ক্যাম্প। এর মধ্যেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানিয়ে দিল কোহলির পক্ষে প্রথম দুটো টেস্ট ম্যাচে নামা সম্ভব হচ্ছে না। কোহলির মতো ক্রিকেটার না থাকলে ভারত যে ধাক্কা খেল, তা বলাই বাহুল্য। ইংল্যান্ডের ক্রিকেটাররাও স্বস্তি পাবেন কোহলি না থাকায়। যদিও প্রথম টেস্টের বল গড়ানোর আগে থেকেই ইংল্যান্ডের তারকা ক্রিকেটাররা কোহলিকে নিয়ে মন্তব্য করে আসছিলেন। বিরাটের অনুপস্থিতিতে কেমন হবে ভারত-ইংল্যান্ড প্রথম দুটো টেস্ট, তা জানা যাবে ম্যাচ শুরু হলে। 

You might also like!