Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

Karim Benzema:সৌদি প্রো লিগে বেনজেমার দলের লজ্জার হার

Karim Benzema
Karim Benzema

 

রিয়াদ, ২৪ ডিসেম্বর : সৌদি প্রো লিগে বর্তমান চ্যাম্পিয়ন আল ইত্তিহাদের সময়টা মোটেই ভালো যাচ্ছে নাl কয়েক দিন আগে ক্লাব বিশ্বকাপে মিশরের আল আহলির কাছে হেরে বিদায় নিয়েছিল করিম বেনজেমা-এনগোলো কান্তের দল। লিগেও শিরোপার দৌড় থেকে ছিটকে পড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এবার গত রাতে পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা আল রাঈদের কাছেও হেরে গেল তারা।

শনিবার (২৩ ডিসেম্বর)রাতে সৌদি প্রো লিগে ১০ জনে খেলে ৩-১ গোলে হারল আল রাঈদ এর কাছে। লজ্জার হার। জয়ী দলের পক্ষে জোড়া গোল করেছেন করিম এল বেরকাওয়ি। বাকি গোলটি করেন সালেম আল দাওসারি। আল ইত্তিহাদের পক্ষে একমাত্র গোলটি রোমারিনহোর। এই হারে ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে থাকল ইত্তিহাদ। শীর্ষে থাকা আল হিলালের চেয়ে ২২ পয়েন্ট পিছিয়ে। আর এই জয়ে অবনমন থেকে বেরিয়ে এসেছে আল রাঈদ। ১৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে আছে দলটি।

You might also like!