Game

3 years ago

India squad for ICC World Test Championship 2023: টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য চমক দিয়ে দল ঘোষণা ভারতের, নেতৃত্বে রোহিতই

Rohit Sharma The Captain of ICC World Test Championship 2023
Rohit Sharma The Captain of ICC World Test Championship 2023

 

মুম্বাই, ২৫ এপ্রিল : অঙ্কিজা রাহানে এক বছরের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে ছিলেন। ফর্মে না থাকায় বাদ পড়েছিলেন তিনি। সেই রাহানেকে নিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দল ঘোষণা করল ভারত। নেতৃত্বভার যথারীতি রোহিত শর্মার কাঁধেই। ২০২২ সালে জানুয়ারিতে সবশেষ টেস্ট খেলেছিলেন রাহানে। শেষ ১০ ম্যাচে তার ১০ ম্যাচের ১৮ ইনিংসে সেঞ্চুরি তো দূরের কথা, হাফ সেঞ্চুরিই ছিল মোটে দুবার। ২০.৮৩ গড়ে তিনি করেন ৩৭৫ রান। তবে রাহানে ফর্মে ফিরেছেন চলতি আইপিএলে।

টেস্ট স্পেশালিস্ট এ ক্রিকেটার চেন্নাই সুপার কিংসের হয়ে এবার ১৯৯.০৪ স্ট্রাইকরেটে করেছেন ২০৯ রান। তাছাড়া এ মৌসুমের রঞ্জি ট্রফিতেও ৬৩৪ রান করেছেন। অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ জুন লন্ডনের কেনিংটন ওভালে।

You might also like!