Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

Las Palmas 1-2 FC Barcelona: জয়ের আনন্দে নতুন বছর শুরু বার্সেলোনার

Las Palmas 1-2 FC Barcelona
Las Palmas 1-2 FC Barcelona

 

বার্সেলোনা, ৫ জানুয়ারি : নতুন বছরের শুরুটা ভালো হবে তো?-এই উত্তর খুঁজতে গিয়ে প্রতিপক্ষের মাঠে শুরুতেই এক মিনিটের ব্যবধানে বড় দুই ধাক্কা বার্সিলোনার। একাদশ মিনিটে চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যান জোয়াও কানসেলো আর পরের মিনিটেই গোল হজম। দ্বিতীয়ার্ধে বার্সা সমতায় ফিরল বটে কিন্তু ছন্দে ফিরল না। এর ফলে পয়েন্ট হারানোর ভয় জাগতে থাকে।তবে শেষের দিকে সেই ভয় কাটিয়ে জয়ের আনন্দে নতুন বছর শুরু করল লা লিগার শিরোপাধারীরা।

লা লিগায় বৃহস্পতিবার রাতে লাস পালমাসের মাঠে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। গত বছর তারা প্রীতি ম্যাচে আমেরিকার কাছে হেরে বছরটা শেষ করেছিল। ২০২৪ সালের শুরুতে এর্নান্দেসের দল সাদামাটা ফুটবল খেলেও খুঁজে পেল জয়ের পথ। পালমাসের বিপক্ষে এ নিয়ে লিগে বার্সেলোনা ১৫ ম্যাচ অজেয় থাকল। লিগ টেবিলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের (৪৮ পয়েন্ট) সঙ্গে ব্যবধানও কমিয়ে আনল। ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে শাভির দল। রিয়ালের সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে জিরোনা।


You might also like!