Game

3 years ago

Lionel Messi : মেসিকে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে বার্সেলোনা মিটিং

Lionel Messi
Lionel Messi

 

বার্সেলোনা, ২৯ এপ্রিল : ফরাসি জায়ান্ট পিএসজি থেকে মেসিকে ফিরিয়ে আনার ব্যাপার উঠেপড়ে লেগেছে বার্সা। মেসির বার্সায় ফেরা সম্ভব? হ্যাঁ, সম্ভব। লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস জটিলতার কথা জানালেও তাদের সঙ্গে মিটিং করেছে বার্সা কর্তৃপক্ষ। এ তথ্য দিয়েছেন কাতালান ক্লাবটির কোচ জাভি হার্নান্দেজ।

এনিয়ে কিছু দিন আগে তেবাস জানিয়েছিলেন, ঋণের কারণে এই মুহূতে বার্সা মেসিকে কিনতে পারবে না। সেই সঙ্গে এও বলেছিলেন, হাতে তো এখনও অনেক সময় বাকি। আমরা একটা সহজ পরিকল্পনার জন্য অপেক্ষা করছি। ওরা প্লেয়ার বিক্রি করতে পারে। যদিও এখন ব্যাপারটা কঠিন। তবুও মনে করি বার্সা মেসিকে ফেরানোর জন্য সবকিছু করতে পারবে বলেই বিশ্বাস করি।’

বার্সা কোচ জাভি বলেছেন, ‘হ্যাঁ লা লিগার সঙ্গে বার্সা মিটিং করেছে। শুধু মেসিকে ফেরানোর ব্যাপারে আলোচনা হয়নি, আলোচনা হয়েছে আমাদের স্কোয়াডের শক্তি বৃদ্ধি নিয়েও। আগামী মৌসুমে আমরা আরও ভালো স্কোয়াড গড়তে চাই।’

You might also like!