Game

3 years ago

Lionel Messi : মেসির সঙ্গে সম্পর্ক মজবুত করতে চাইছে বার্সা

Lionel Messi
Lionel Messi

 

বার্সেলোনা, ২৫ মার্চ : আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির সঙ্গে সম্পর্ক মজবুত করতে চাইছেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। বার্সেলোনায় থাকাবস্থায় অবসর নেবেন- এমন কথা মেসি অনেক উপলক্ষে জানিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। ক্লাব ম্যানেজমেন্টের সঙ্গে সম্পর্ক ‘চরমে’ পৌঁছালে বাধ্য হয়ে নতুন ঠিকানা খুঁজে নিতে হয় তাকে। সেই মেসিকে এখন পেতে চায় বার্সেলোনা। এ সম্পর্কে ‘দ্য বিজনেস এন্ড মানি বিহাইন্ড স্পোর্টস’ এর ইউটিউব চ্যানেলে লাপোর্তা বলেছেন, ‘মেসি নিজেও জানে তার জন্য আমাদের দরজা সব সময় খোলা।’ মেসি যখন বার্সেলোনা ছাড়েন, তখন তার চোখে ছিল রাজ্যের অশ্রু। হয়তো শৈশবের ক্লাব ছাড়তে গিয়ে হৃদয় ভেঙে খানখান হয়ে গেছিল তার। বলা যায় দুই পক্ষের মধ্যে সম্পর্কে ফাটল ধরেছে তখন থেকেই। এবার বার্সা চায় মেসির সঙ্গে সম্পর্ক বাড়াতে। লাপোর্তা বলেন, ‘মেসি সর্বকালের সেরা ফুটবলার। তার সঙ্গে আমাদের সম্পর্ক আরও মজবুত করতে চাই।’


সম্পর্ক যেহেতু মজবুত করতেই চাইছেন, তবে লাপোর্তা কেন মেসিকে ছেড়ে দিয়েছিলেন? ক্লাব সভাপতি বলেন, ‘আমি যখন ক্ষমতায় এসেছিলাম, তখন ক্লাবের পরিবেশ ভালো ছিল না। এ কারণে আমাকে সিদ্ধান্ত নিতেই হত।’ ২০২১ সালে তিক্ত অভিজ্ঞতা নিয়ে কাতালান ক্লাব ছাড়েন মেসি । ৫ আগস্ট বার্সা ছাড়ার ৫ দিন পর পিএসজির সঙ্গে চুক্তি করেন মেসি। ফ্রান্সে পাড়ি জমিয়ে প্রথম মৌসুমটা খারাপ কাটলেও ঘুরে দাঁড়িয়েছেন তিনি। এ মৌসুমে পুরনো ছন্দে ফেরা আর্জেন্টাইন তারকা ক্লাবের হয়ে ১৮ গোলের পাশাপাশি করেছেন ১৭ অ্যাসিস্ট।

You might also like!