Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

Ind vs Eng Test 2024 : ভারতীয় শিবিরের জন্য খারাপ খবর! পুরো সিরিজেই নেই তারকা বোলার?

K L Rahul - Rabindra Jadeja (File Picture )
K L Rahul - Rabindra Jadeja (File Picture )

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হায়দরাবাদ টেস্টের পর টিম থেকে ছিটকে গিয়েছেন দুই তারকা ক্রিকেটার। রবীন্দ্র জাডেজা এবং লোকেশ রাহুল খেলতে পারবেন না দ্বিতীয় টেস্টে। সব সিরিজ বা সফরেই একই ছবি বারবার ফুটে উঠছে। চোটের তালিকায় কেউ কেউ না নাম লেখান। যা চাপে ফেলে দেয় টিমকে। এত চোট কেন, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অনেকেই। টানা ক্রিকেট খেলার ধকল? নাকি চোট লুকিয়ে দ্রুত মাঠে ফেরার কারণেই আবার চোট ফিরে আসছে? ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে যখন প্রবল চাপে ভারত, তখন বয়ে আনছে খারাপ খবরও। রাহুল হয়তো তৃতীয় টেস্টে ফিরবেন। কিন্তু জাডেজা? পুরো সিরিজেই নাকি অনিশ্চিত বাঁ হাতি অলরাউন্ডার। 

বোর্ডের একটি সূত্র জানাচ্ছেন, ‘লোকেশ রাহুল হয়তো সিরিজের বাকি টেস্ট খেলার জন্য ফিরবে। কিন্তু জাডেজার কী পরিস্থিতি, তা বলা মুশকিল। ওর অবস্থা অনেক বেশি সিরিয়াস। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকরা কী বলছেন বোর্ডকে, সে দিকে তাকিয়ে আছি আমরা।’ 

প্রথম টেস্টের চতুর্থদিন রান আউট হয়েছেন জাডেজা। বেন স্টোকসের থ্রোতে ক্রিজে ফেরার চেষ্টা করতে গিয়েই হ্যামস্ট্রিংয়ে টান ধরে যায় তাঁর। জাডেজা যদি বাকি সিরিজে খেলতে না পারেন, ভারতীয় টিমের কাছে বড় ধাক্কা হবে। তিন স্পিনারের কথা ভেবেই বিশাখাপত্তনমেও টার্নিং ট্র্যাক বানানো হচ্ছে। বাকি তিন টেস্টের পিচও সে ভাবেই তৈরি হবে, বলাই যায়। জাডেজার মতো অভিজ্ঞ বোলার যদি খেলতে না পারেন, ভারতীয় বোলিংয়ের ধার অনেক কমবে। যা বেশ চাপে ফেলে দিচ্ছে টিম ম্যানেজমেন্টকে। জাডেজার বদলে কুলদীপ যাদব খেলবেন হয়তো দ্বিতীয় টেস্টে। কিন্তু দীর্ঘদিন টেস্টে খেলেননি কুলদীপ। তিনি টিমের প্রয়োজনে নিজেকে মেলে ধরতে পারবেন তো?

You might also like!