Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

2 years ago

Steve Smith:স্মিথের ব্যাটে বড় রানের পথে অস্ট্রেলিয়া

Steve Smith
Steve Smith

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বল ৫৫ ওভার পুরোনো। কিন্তু ইংল্যান্ড পেসাররা তখনো সিম মুভমেন্ট পাচ্ছিলেন। কখনো সুইংও। ধারাভাষ্যে নাসের হুসেইন তখন বলছিলেন, ‘এটা যদি ইংল্যান্ড না হয়ে অস্ট্রেলিয়া হতো, তাহলে বল গুলির মতো সোজা যেত।’ লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন বোলিংয়ের জন্য আদর্শ কন্ডিশন পেয়েও অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে পারেনি ইংলিশরা।

চার পেসার ও বেন স্টোকসের সাজানো ইংলিশ বোলিং লাইন আপের বিপক্ষে সারা দিন অস্ট্রেলিয়ার রান রেট ছিল ৪ এর আশপাশে। দিন শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ৩৩৯ রান। ওপেনার ডেভিড ওয়ার্নারের পর ফিফটি করেছেন স্টিভ স্মিথ ও ট্রাভিস হেডও। স্মিথ ১৪৯ বল খেলে ৮৫ রানে অপরাজিত আছেন। ৩৪ বলে ১১ রানে খেলছেন অ্যালেক্স ক্যারি। পেস বোলারদের জন্য আদর্শ কন্ডিশনে অফ স্পিন করে ইংল্যান্ডের হয়ে দুটি উইকেট নিয়েছেন জো রুট। পেসার জস টাংয়ের শিকারও দুই উইকেট।

সবুজ ঘাসের লর্ডসে টসে জিতে অস্ট্রেলীয়দের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান স্টোকস। মেঘলা আকাশের নিচে অ্যান্ডারসন-ব্রডের জুটি দাপট দেখাবে, প্রত্যাশা ছিল এমনই। কিন্তু নতুন বলের চ্যালেঞ্জটা দারুণভাবে উতরে যান ওয়ার্নার ও উসমান খাজা। ওয়ার্নার স্বভাবসুলভ আক্রমণাত্মক ব্যাটিং করেছেন, খাজা খেলেছেন সময় নিয়ে। দুজনের জুটিতে এসেছে ৭৩ রান, যা মেঘলা কন্ডিশনে বিরাট ব্যাপার।

তবে উইকেটে ২০ ওভারের বেশি সময় কাটিয়েও থিতু মনে হয়নি দুই অস্ট্রেলীয় বাঁহাতিকে। বল নিয়মিত দুজনের ব্যাটের পাশ ঘেঁষে গিয়েছে। ব্যাট ছুঁয়ে যাওয়া বল পড়েছে স্লিপের সামনে। এর মাঝে যা রান আসার তা এসেছে ওয়ার্নারের আক্রমণাত্মক ব্যাটিংয়ে। খাজা খেলছিলেন সময় নিয়ে। ২৩.১ ওভারে এসে যার সমাপ্তি টানেন দ্বিতীয় টেস্ট খেলতে নামা টাং। রাউন্ড দ্য উইকেট থেকে আসা টাংয়ের ওবল সিম ডেলিভারিটি ছেড়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন খাজা। কিন্তু সিমে হিট করে বল ভেতরে এসে স্টাম্প খুঁজে নেয়। বার্মিংহামে দুই ইনিংসেই দুর্দান্ত ব্যাটিং করা খাজার এবারের ইনিংস থামে ১৭ রানে, বল খেলেছেন ৭০টি।

ওপেনিং সঙ্গীকে হারালেও রানের পেছনে ছুটছিলেন ওয়ার্নার। ফিফটি করে বড় ইনিংসের আভাস দিচ্ছিলেন। কিন্তু সেই টাংয়ের বোলিংয়ে ওয়ার্নারকেও থামতে হয়। সেটাও রাউন্ড দ্য উইকেট থেকে ভেতরে আসা বলে। ২৯.৫ ওভারে ফুল লেংথের সুইং মেশানো বল ভেতরে এসে ওয়ার্নারের স্টাম্প ভেঙে দেয়। ৮৮ বলে ৬৬ রানের দারুণ ইনিংসটি থামে দুর্দান্ত এক ডেলিভারিতে।

দুই ওপেনারের গড়ে দেওয়া মঞ্চটা কাজে লাগাতে ভুল করেননি স্মিথ ও মারনাস লাবুশেন। এজবাস্টন টেস্টে অস্ট্রেলিয়া জিতলেও দুজনই ব্যর্থ ছিলেন। বিশেষ করে দুই ইনিংসে ০ ও ১৩ রান করা লাবুশেনের দিকে ছিল সবার চোখ। আজ অবশ্য লাবুশেন খেলেছেন নিজের চেনা ব্যাটিংটাই। 


এজবাস্টনে তিনি শাফল করে অফ স্টাম্পের বাইরে চলে আসছিলেন। যে কারণে অফ স্টাম্পের অনেক বাইরের বলে ড্রাইভ করে টানা দুই ইনিংসে আউট হন তিনি। আজও লাবুশেন শাফল করেছেন। তবে সেটা অফ স্টাম্পের বাইরে নয়। ৫৪.২ ওভারে ওলি রবিনসনের অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছুঁইয়ে আউট হলেও কৌশল পাল্টে ছন্দে ফেরার আভাস দিয়েছেন অস্ট্রেলিয়ার তিন নম্বর ব্যাটসম্যান। তাঁর ৯৩ বলে ৪৭ রান স্মিথের সঙ্গে আরও একটি বড় জুটি (১০২) গড়তে সাহায্য করে।

রুট অবশ্য সেখানেই থামলেন না। দুই বল পরেই ক্যামেরন গ্রিনকে আউট করেন তিনি। তবে রুটকে অনেকটা উইকেট উপহার দিয়েছেন গ্রিন। রাউন্ড দ্য উইকেট থেকে করা রুটের শর্ট বলটি মিড উইকেটে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তোলেন মিড অফে। সেখানে দাঁড়ানো অ্যান্ডারসন ক্যাচটা ধরেছেন হাসতে হাসতে।

তবে দিন শেষে অস্ট্রেলিয়ার হাসিটাই বেশি চওড়া মনে হবে। ৮৫ রানে অপরাজিত স্মিথ যে দ্বিতীয় দিন ইনিংসটাকে আরও বড় করতে চাইবেন, সেটা নিশ্চিত করে বলা যায়। পেস সহায়ক লর্ডসে আরও ১০০ রান যোগ করতে পারলেই অনেকটাই এগিয়ে যাবে অস্ট্রেলীয়রা।

You might also like!