Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

Jordan reaches in the final: এশিয়ান কাপ : দুইবারের চ্যাম্পিয়নদের হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠল জর্ডান

Jordan reaches in the final
Jordan reaches in the final

 

কাতার, ৭ ফেব্রুয়ারি: খেলার শেষ বাঁশি বাজার সাথে সাথেই আনন্দ-উল্লাসে ফেটে পড়লেন জর্ডানের খেলোয়াররা। সে উল্লাস যেন থামেই না! হবে নাই বা কেন?এমন দিন যে সে দেশটির ফুটবল ইতিহাসে কখনও আগে আসেনি। এশিয়ান কাপের দুইবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো প্রতিযোগিতাটির ফাইনালে উঠল জর্ডান। ফিফা র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ কোরিয়ার অবস্থান ২৩ নম্বরে।

আর ফিফা র‍্যাঙ্কিংয়ে জর্ডানের অবস্থান ৮৭ নম্বরে। এর আগে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আগের ছয়বারের সাক্ষাৎকারে একবারও জিততে পারেনি তারা। কাতারের আল রাইয়ানে মঙ্গলবার রাতে প্রথম সেমি-ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২-০ গোলে হারিয়েছে জর্ডান। জডানের স্মরণীয় এই জয়ের নায়ক ছিলেন মুসা আল-তামারি। সতীর্থকে দিয়ে দলের প্রথম গোলটি করান তিনি, আর নিজেও করেন দুর্দান্ত একটি গোল।

You might also like!