Game

2 years ago

Asia Cup:এশিয়া কাপের সূচিতে পরিবর্তন, সব ম্যাচ শুরু হবে ভারতীয় সময় ৩টে-তে

Asia Cup
Asia Cup

 

দুবাই, ৭ আগস্ট : এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সূচি অনুযায়ী, আগামী ৩০ আগস্ট থেকে শুরু এশিয়া কাপ। তবে শেষ সময়ে এশিয়া কাপের কিছুটা পরিবর্তন হল। এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান আর শ্রীলঙ্কা। এশিয়া কাপে পাকিস্তানে মাত্র ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে ৯টি ম্যাচ। মূলত ভারত ও পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বের জন্যই দুই দেশে আয়োজন হচ্ছে এশিয়া কাপ। আগের সূচি অনুযায়ী, এশিয়া কাপের একেক ম্যাচ একেক সময়ে শুরুর কথা। তবে নতুন সূচি অনুযায়ী, এশিয়া কাপের সব ক’টি ম্যাচই ভারতীয় সময় বিকেল ৩টা থেকে শুরু হবে।


You might also like!