Game

2 years ago

Asia Cup-2023: এশিয়া কাপ ক্রিকেট : কোন খেলার ফরম্যটে খেলা হবে এশিয়া কাপ-২০২৩

Asia Cup Cricket (File Picture)
Asia Cup Cricket (File Picture)

 

কলকাতা, ২ আগস্ট: এশিয়া কাপ ক্রিকেটের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। ৩১ আগস্ট থেকে পাকিস্তান ও শ্রীলঙ্কায় শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। এশিয়া মহাদেশের সেরা দলগুলোকে নিয়ে হয় এই টুর্নামেন্ট। এশিয়া কাপের সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপার হল ভারত-পাকিস্তানের ম্যাচ। এছাড়া আফগানিস্তান ও পাকিস্তান এবং শ্রীলঙ্কা ও বাংলাদেশ ম্যাচের মধ্যেও আছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। বলা যেতে পারে একটা মাস ধরে এশিয়া কাপে চলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা।

১৯৮৪ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত এশিয়া কাপের ফরম্যাটও সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে।

১৯৮৪ সালে প্রথম টুর্নামেন্টে এটি ছিল একটি সহজ রাউন্ড-রবিন টুর্নামেন্ট। সেবার প্রতিটি দল একে অপরের সাথে একবার করে খেলেছিল। কিন্তু পরে টুর্নামেন্টে আরও দল যুক্ত হওয়ায় জন্য গ্রুপ পর্বের ফরম্যাট চালু করা হয়।

এবারের আসরে অর্থাৎ ২০২৩ সালের আসরে প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল সুপার ফোর পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। ফাইনালে সুপার ফোর পর্বের সেরা দুই দল খেলবে।

এবারের এশিয়া কাপে ষষ্ঠ দেশ হিসেবে যোগ্যতা অর্জন করেছে নেপাল। ফাইনালে আরব আমিরাতকে হারিয়েছে তারা। 'এ' গ্রুপে পাকিস্তান, ভারত ও নেপাল, 'বি' গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।


You might also like!