Game

3 years ago

Is this IPL twice a year:এবার কি বছরে দু'বার আইপিএল, বোর্ড কর্তার তেমনই ইঙ্গিত

arun dhumal on ipl two time in a year
arun dhumal on ipl two time in a year

 

মুম্বাই, ১১ এপ্রিল :এবার আইপিএলে হাজার হাজার কোটি টাকায় বিক্রি হয়েছে সম্প্রচার স্বত্ব। আর তার দেখে আইপিএল নিয়ে নতুন করে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

দাবি উঠছে, বছরে দু’বার আইপিএল করার। আদৌ কি সেটা সম্ভব? আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমল বলেছেন, "এ নিয়ে চিন্তাভাবনা আছে। তবে এখনই বছরে দু’বার আইপিএল করা যাবে না। আগামী দিনে পরিস্থিতি বুঝে চিন্তা ভাবনা করবেন তাঁরা।"

সেইসঙ্গে ধুমল বলেছেন, "এই মুহূর্তে আইপিএলের যে ফরম্যাট তাতে এক বছরের মধ্যে দুটো প্রতিযোগিতা করা সম্ভব নয়। কারণ আগামী চার বছরের দ্বিপাক্ষিক সিরিজ়‌ের সূচি আমরা সবাই জানি। তাই এটা করা সম্ভব নয়। তবে কোন দিন অন্য কোন ছোট প্রতিযোগিতা আয়োজন করার সুযোগ এলে এ নিয়ে বোর্ড ভাবনাচিন্তা করবে।”


You might also like!