Game

2 years ago

Archery World Championship: অদিতির পর ওজাস, তিরন্দাজিতে ছেলেদের বিভাগে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন পেল ভারত

Aditi Gopichand Swami
Aditi Gopichand Swami

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃএকই দিনে নতুন ইতিহাস। মেয়েদের বিভাগে দেশের প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হয় অদিতি গোপীচন্দ স্বামী। পুরুষদের বিভাগে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হলেন ওজাস দেওতালে। তিরন্দাজিতে বেনজির সাফল্য দেশের। পোল্যান্ডের লুকাস প্রিবিলিস্কিকে হারিয়েছেন তিনি। ফাইনালে পারফেক্ট ১০-এ তিনি ১৫০ পয়েন্ট স্কোর করেছেন।

ফাইনালে পোল্যান্ডের প্রতিপক্ষ প্রিবিলিস্কির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় ওজাসের। তবে ফাইনালে শেষ হাসি হাসেন ওজাসই। ১৫০-১৪৯ পয়েন্টের ব্যবধানে জেতেন তিনি।

 তিরন্দাজির ইতিহাসে প্রথম বিশ্বচ্যাম্পিয়ন হয়ে নজির গড়েন অদিতি গোপীচন্দ স্বামী। তাঁকে শুভেচ্ছা জানান ক্রীড়াপ্রেমীরা। তাঁর সাফল্যের পর ভারতের জন্য আরও সাফল্য অপেক্ষা করে ছিল।


You might also like!