Breaking News

 

Game

2 years ago

AFC Cup:এএফসি কাপ: মঙ্গলবার মোহন বাগান মুখোমুখি হচ্ছে বসুন্ধরা কিংসের

Mohan Bagan  Team
Mohan Bagan Team

 

বাংলাদেশ, ৭ নভেম্বর : মঙ্গলবার এফসি কাপে বসুন্ধরা কিংস অ্যারেনায় মোহনবাগান খেলবে বসুন্ধরা কিংসের সঙ্গে। প্রথম লেগে ভুবনেশ্বরের ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও মোহন বাগানের বিপক্ষে ড্র করেছিল বসুন্ধরা কিংস। সেই আত্মবিশ্বাসের সঙ্গে এবার যোগ হয়েছে নিজেদের মাঠে খেলার বাড়তি অনুপ্রেরণা। এএফসি কাপের ফিরতি লেগের ম্যাচে নিজেদের মাঠে তাই মোহনবাগানকে হারিয়ে পুরো ৩ পয়েন্ট পেতে চান কিংস কোচ অস্কার ব্রুসন।

বসুন্ধরা কিংস অ্যারেনায় মঙ্গলবার রাত ৮টায় মুখোমুখি হবে এই দুই দল। তিন ম্যাচে দুই ড্র ও এক জয়ে ‘ডি’ গ্রুপের টেবিলে শীর্ষে আছে মোহন বাগান ও ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বসুন্ধরা কিংস। এদিন মোহন বাগানকে হারাতে পারলে শীর্ষে উঠবে কিংস। যদিও প্রতিপক্ষকে শক্তিশালী মানছেন বসুন্ধরা কোচ ব্রুসন। তা সত্বেও রক্ষণ, মাঝমাঠ এবং আক্রমণভাগ- এই তিন বিভাগে সেরাটা দিয়ে তিনি পৌঁছতে চান অভীষ্ট লক্ষ্যে।


You might also like!