Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Game

1 year ago

Europa league levarkusen final: টানা ৪৯ মাচ অপরাজিত লেভারকুসেন ৩৬ বছর পর ইউরোপা লিগের ফাইনালে

Europa league levarkusen final
Europa league levarkusen final

 

জার্মানি, ১০ মে: লেভারকুসেন ৩৬ বছর পর ইউরোপা লিগের ফাইনালে।ফাইনালে ওঠার পথে তারা ৪৯ ম্যাচ অপরাজিত থাকল।

বুন্দেসলিগায় জয়ের পর এবার আরও এক সিংহাসন দখলের পথে লেভারকুসেন। সেমিফাইনালে রোমাকে হারিয়ে ইউরোপা লিগের ফাইনালে উঠলো জাবি আলোনসোর শিষ্যরা।

দুই লেগ মিলিয়ে রোমাকে ৪-২ ব্যবধানে হারাল জার্মান ক্লাবটি। প্রথম লেগে তারা ২-০ গোলে এগিয়ে ছিল। বৃহস্পতিবার রাতে দ্বিতীয় লেগে তারা ম্যাচ ড্র রেখেছে ২-২ গোলে। এর ফলে চলতি মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪৯ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ল। তারা ভেঙেছে ইউরোপের ফুটবল ইতিহাসের ৫৯ বছর আগের রেকর্ড। এর আগে ১৯৬৩ থেকে ৬৫ সাল পর্যন্ত টানা ৪৮ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ছিল বেনফিকার।

প্রতিযোগিতাটির ইতিহাসে একবারই ফাইনাল খেলেছিল তারা ১৯৮৭-৮৮ সালে। প্রথমবার ফাইনাল খেলেই শিরোপা জিতেছিল লেভারকুসেন। এরপর ৩৬ বছর পর ফাইনালে গেল তারা।

আগামী ২২ মে শিরোপার মঞ্চে আয়ারল্যান্ডের ডাবলিনে তাদের প্রতিপক্ষ আতালান্তা।

You might also like!