Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

2 years ago

2023 ODI World Cup:২০২৩ ওয়ানডে বিশ্বকাপের অধিনায়কের গ্রুপ ছবি পোস্ট আইসিসি–র

2023 ODI World Cup captain's group photo by ICC
2023 ODI World Cup captain's group photo by ICC

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ২০২৩ বিশ্বকাপ শুরু হতে আর বাকি ৮৫ দিন। চূড়ান্ত সূচি প্রকাশ করেছে আইসিসি। আজ ১০ দলের ১০ অধিনায়কের ছবি দিয়ে একটি পোস্ট সমাজ মাধ্যমে করল আইসিসি।

কোনও দলই এখনও বিশ্বকাপের দল ঘোষণা করেনি। তা সত্ত্বেও আই সি সি প্রতিটা দলের অধিনায়কের নাম নিয়ে একটি গ্রুপ ছবি প্রকাশ করল! আসলে বিশ্বকাপের দল ঘোষণা না হলেও নিশ্চয়ই সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী সম্ভাব্য অধিনায়কদের ছবি সমাজ মাধ্যমে প্রকাশ করেছে আইসিসি।

দলগুলো বিশ্বকাপের অধিনায়ক কিংবা স্কোয়াড যখনই ঘোষণা করুক না কেন, এরই মধ্যে বিশ্বকাপের ১০ দল চূড়ান্ত হয়েছে। বাছাইপর্ব থেকে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস মূল পর্বে জায়গা পেয়েছে। ১৩তম বিশ্বকাপ সামনে রেখে এরই মধ্যে প্রচারণাও শুরু করেছে আইসিসি। আজ সেটিরই পরিপ্রেক্ষিতে ক্রিকেটের তারা নিজেদের সামাজিকমাধ্যমে ১০ দলের অধিনায়কের ছবি প্রকাশ করেছে। ছবিটি অবশ্য ফটোশপে সম্পাদিত।

প্রতি বারের মত এবারও টুর্নামেন্টের আগে ১০ অধিনায়ককে এক বিন্দুতে মেলাবে আইসিসি। তাই সেই ‘অধিনায়ক দিবসে’র আগে ফটোশপেই একটা অধিনায়ক সম্মেলন করে ফেলল আইসিসি।


You might also like!