Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

Palak, Esha wins Medal: ১০ মিটার এয়ার পিস্তল : সোনা জিতলেন পলক, পাকিস্তানকে হারিয়ে রুপো ভারতের এষার

10m air pistol: Palak won gold, India's Eshar won silver after defeating Pakistan
10m air pistol: Palak won gold, India's Eshar won silver after defeating Pakistan

 

হানঝাউ, ২৯ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে শুক্রবার সকাল থেকেই একটার পর একটা সোনা এসে পড়ছে ভারতের ঝুলিতে। সকালে সোনা এনে দিয়েছেন ভারতীয় শুটাররা। ছেলেদের ৫০ মিটার থ্রি-পজিশন প্রোনের টিম ইভেন্ট থেকে এসেছে সোনা। এল স্বপ্নিল, ঐশ্বর্য, অখিলদের হাত ধরে। এবার চমকে দিয়ে সোনা জিতলেন পলক গুলিয়া। এতেই শেষ নয়। ১০ মিটার এয়ার পিস্তল থেকে রুপো জিতলেন ভারতের এষা সিং। মেয়েদের এই ইভেন্টে ব্রোঞ্জ পাকিস্তানের কিসমালা তলতের।

ফাইনালে ১৭ বছরের ফরিদাবাদের মেয়ে পলক গেমস রেকর্ড করে জিতলেন সোনা। ২৪২.১ পয়েন্ট স্কোর করেছেন তিনি। মেয়েদের ব্যক্তিগত ১০ মিটার এযার পিস্তল ইভেন্টে টোকিও অলিম্পিকে সোনাজয়ী ব়্যান্সিং জিয়াংকে তিনি হারালেন। আর হায়দরাবাদের এষা এই রুপোর সঙ্গে জিতে ফেললেন এ বারের এশিয়ান গেমসে মোট চারটে পদক। গগন নারাংয়ের ছাত্রীর মূলত লড়াই ছিল পাকিস্তানের তলতের সঙ্গে। ১০ শটের পর তলতকে ছাপিয়ে গেছেন এষা। প্রতিটা শট নিখুঁত করেছেন। তা শেষ চারটে শট ছিল ১০, ১০.১, ১০.২, ১০.৫। বোঝাই যাচ্ছে পাকিস্তানের তলতকে হারাতে মরিয়া হয়ে উঠেছিলেন এষা।


You might also like!