Breaking News
 
Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা

 

Durga Puja 2025: ২৫ এর শারদউৎসবে চমক! উদ্বোধনের আগেই ঠাকুর দর্শনের হিড়িক , রইল বিস্তারিত তথ্য

Sharad Utsav 2025
Sharad Utsav 2025

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : রজতজয়ন্তীতে চমক! এবার দমদম পার্ক ভারত চক্রের পুজো দেখা যাবে অনলাইনে টিকিট কেটে, উদ্বোধনের আগেই, কলকাতার সেরা পুজোগুলির তালিকায় বরাবরই শীর্ষে দমদম পার্ক ভারত চক্র। আর তাদের ২৫ বছরের পুজোয় এবার এক অভিনব উদ্যোগ—উদ্বোধনের আগেই অনলাইনে টিকিট কেটে দেখা যাবে মণ্ডপ ও প্রতিমা। ভিড় এড়াতে আর উৎসবের আনন্দ সকলের কাছে পৌঁছে দিতে এবার এই নতুন ডিজিটাল রূপ। দর্শনার্থীদের কাছে এটি হয়ে উঠছে পুজো দেখার এক অন্য অভিজ্ঞতা।গত বছর দর্শনার্থীদের ঢল নেমেছিল এই পুজোয়। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই এবার আয়োজন আরও বড়, আরও চমকপ্রদ। পুজোর আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই দর্শনার্থীরা অনলাইনে টিকিট কেটে মণ্ডপ ও প্রতিমা দেখে নিতে পারবেন নির্দ্বিধায়।

পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে,১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ‘প্রি-এক্সিবিশন’ পর্ব। এই পাঁচ দিন প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৩টে পর্যন্ত অনলাইনে টিকিট কেটে দর্শনার্থীরা মণ্ডপে প্রবেশ করতে পারবেন। মূল পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হবে ২৩ সেপ্টেম্বর।এরপর সাধারণ দর্শকদের জন্য থাকবে অবাধ প্রবেশ। অনেক দর্শনার্থীই আছেন যারা ভিড় এড়িয়ে মণ্ডপ ও প্রতিমা শান্ত পরিবেশে দেখতে চান। আবার বহু বিদেশি দর্শক পুজোর মূল দিনে আসতে পারেন না। তাঁদের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…