Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Festival and celebrations

1 year ago

Durga Puja 2024: মায়ের পুজোতেও আরজিকর! মেরুদণ্ডের কার্যকারিতা বোঝাবে কোন দুই ক্লাব?

Durga Puja Theme
Durga Puja Theme

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- দুর্গার পুজোর আবাহনের আগেই আরজিকর হাসপাতালে এক কর্তব্যরত তরুণী চিকিৎসকে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে। যার দরুন আন্দোলনের আওয়াজ তুলেছে গোটা রাজ্য। তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলর হাতেও মেরুদণ্ডের প্রতীকী তুলে দিয়েছিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। এর আবহে পুজোর আর হাতে গোনা ১১ দিন বাকি। কিন্তু পুজোর থিমেও  পিছু ছাড়ল না আরজিকরের রেশ। জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে পুলিশ কমিশনার বিনীত গোয়েলর হাতে তুলে দেওয়া মেরুদন্ড এবার ধরা দিল মণ্ডপ সজ্জায়।

কেষ্টপুরের মাস্টারদা স্মৃতি সংঘ ও বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ডস সার্কল-এই দুই ক্লাবই সেজে উঠছে এই থিমে। বাঁশ, ত্রিপল, হাতুড়ি, ছেনি দিয়ে সেখানে তৈরি হচ্ছে আস্ত একখানা মেরুদণ্ড। সেটাই থাকবে মণ্ডপজুড়ে। কেষ্টপুরের পুজো উদ্যোক্তারা অবশ্য বলছেন, তাঁদের মূল ফোকাস শিক্ষায়। শিক্ষাই সমাজের মেরুদণ্ড। তাই মেরুদণ্ড এখানে সে অর্থে সাযুজ্যপূর্ণ। মেরুদণ্ডের মধ্যে থাকবে অক্ষর খোদাই করা।

বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ডস সার্কলের ৫১ তম পুজোর থিমও ভিন্ন। ‘বাবা’ অর্থাৎ পরিবারের কর্তা, যিনি মেরুদণ্ডসম, তাঁকে এবারের পুজো উৎসর্গ করা হচ্ছে। উদ্যোক্তাদের বক্তব্য, বাবারা বরাবর থেকে যান অন্তরালেই। এবার তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

You might also like!