Breaking News
 
Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা

 

Krishna birthday special food:শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে গোপালের পাতে দিন এই সুস্বাদু খাবার

Krishna Janmashtami special recipe
Krishna Janmashtami special recipe

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :সামনেই জন্মাষ্টমী (Janmashtami)। ভগবান শ্রী কৃষ্ণের জন্মদিনে উৎসবে মেতে ওঠেন সকল ভক্তরা। চলতি বছর জন্মাষ্টমী পড়েছে ১৬ অগাস্ট, শনিবার। ইতিমধ্যেই উৎসবের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ঘরে ঘরে। গোপালকে নানান রকম ভোগ নিবেদনের আয়োজনে ব্যস্ত গৃহিণীরা। নানান রকম মরশুমি ফল, খিচুড়ি, লুচি, মিষ্টি মালপোয়ায় ভোগের থালা সাজিয়ে দেন তাঁরা। থাকে বিরাট আয়োজন। আবার মরশুমের সেরা তালে তালের বড়াও থাকে ভোগের তালিকায়। তালের বড়া তো রাখবেন, তবে এই পুজোতে ছোট্ট গোপুর ভোগে রাখতে পারেন সুস্বাদু তাল ক্ষীর (Taal Kheer)। চটজলদি কীভাবে তৈরি করবেন এই পদ? ঝটপট লিখে নিন।

কী কী উপকরণ লাগবে?

তাল ক্ষীর তৈরি করতে লাগবে তাল ছাঁকা এক কাপ, নারকেল কোরা, গুঁড়ো দুধ, এলাচ গুঁড়ো, এক কাপ দুধ, এক কাপ চিনি, কাজু কুচি, কিশমিশ।

পদ্ধতি:

তালের এই পদ তৈরি করতে প্রথমে একটা পরিস্কার পাত্রে দুধ জ্বাল দিয়ে নিতে হবে। এবার ছেঁকে রাখা তাল দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে। দুধ ও তাল খানিকক্ষণ নাড়াচাড়া করে সামান্য এলাচ গুঁড়ো, চিনি, নারকেল কোরা ও গুঁড়ো দুধ দুধের পাত্রে মিশিয়ে দিতে হবে। এরপর কম আঁচে মিশ্রণটি নাড়াচাড়া করে যেতে হবে। দুধের মধ্যে তাল ও বাকি সব উপকরণ ভালভাবে মিশে ঘন হয়ে গেলে উপর দিয়ে ড্রাইফ্রুটস ছড়িয়ে দিতে হবে। ব্যস রেডি তাল ক্ষীর। ক্ষীর আরও জমাতে সামান্য কনডেন্সড মিল্ক তাল ক্ষীরে মিশিয়ে দিতে পারেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…