Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Festival and celebrations

1 year ago

Durga Puja 2024: হচ্ছে না বড় দুর্গা! পুজোর চার দিন ‘প্রতীকী উৎসব’

Durga Puja
Durga Puja

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- চলছে বাঙালির বড় উৎসব দুর্গাপুজো। আর এই পুজোতেই ১১২ ফুটের দুর্গা করে চমক দিতে চেয়েছিল রানাঘাটের কামালপুরের 'অভিযান সংঘ' লক্ষ্য ছিল 'গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস'- নাম লেখানো। কিন্তু আইনি জটিলতায় অসমাপ্তই থেকে গেল সেই কাজ। তাই উৎসবের চার দিন অসমাপ্ত মণ্ডপের চার দিকে কালো কাপড় দিয়ে ঘিরে খাওয়া-দাওয়ার আয়োজন করেছেন ক্লাব কর্তৃপক্ষ থেকে গ্রামবাসীরা।

সাদা-সোনালি রং করা সেই মূর্তির মাথায় একটি মুকুট। আর মূর্তির মুখের দিকটা সরু কালো কাপড় দিয়ে ঢাকা। অসমাপ্ত মণ্ডপের যত্রতত্র বাঁধা হয়েছে কালো কাপড়। উদ্যোক্তাদের দাবি, পুজো বন্ধের নির্দেশের পর গ্রাম জুড়েই 'শোকের আবহ।' তাই সম্পূর্ণ না হওয়া প্রতিমাকে সামনে রেখে প্রতিবাদের পথ বেছে নিয়েছেন তাঁরা। উৎসবের চার দিন ওই মাঠে নিজেদের মতো করে 'প্রতিবাদের উৎসব'- শামিল হবেন। চার দিন খাওয়া-দাওয়ার আয়োজন করা হচ্ছে। সবাই মিলে তাতে অংশ নেবেন। শুধু পুজোটা হচ্ছে না।

You might also like!