Breaking News
 
India Hormuz:পণ্য চলাচলে বাধা চলবে না’, যুদ্ধবিরতি ঘোষণা হতেই হরমুজ নিয়ে সক্রিয় ভারত সরকার West Bengal Assembly Election: প্রার্থী তালিকা নিয়ে ছাইচাপা আগুন! বিক্ষোভ নেভাতে তড়িঘড়ি ৭ আসনে রদবদল কংগ্রেসের Iran: জলপথের একাধিপত্যে ইরান! হরমুজে জাহাজ চলাচলে কোটি কোটি টাকার ‘ফি’ ভারতে পণ্য সংকটের ইঙ্গিত? Abhaya: বিজেপি প্রার্থীর পথ আটকাল ‘তৃণমূল’! পানিহাটিতে অভয়ার মাকে ঘিরে বিক্ষোভ, অশান্তি চরমে West Bengal Assembly Election:মনোনয়ন জমা দিয়ে ‘তদন্ত’ ও ‘বিচার’ দাবি মমতার! সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিতে নতুন চাপে নির্বাচন কমিশন? West Bengal Assembly Election:ভবানীপুরের ঘরের মেয়ে না কি বাংলার নেত্রী? মনোনয়ন পেশের পর ‘মিনি ইন্ডিয়া’ বার্তায় চমক মমতার

 

Festival and celebrations

2 years ago

Durga Puja shopping: চতুর্থীতেও জমিয়ে কেনাকাটা, ভিড়ে থিক থিক করছে নিউ মার্কেট থেকে হাতিবাগান

Durga Puja shopping (DSymbolic Picture)
Durga Puja shopping (DSymbolic Picture)

 

কলকাতা, ১৮ অক্টোবর : ধর্মতলা হোক অথবা হাতিবাগান, কিংবা নিউ মার্কেট। পুজোর কেনাকাটার চেনা ছবি দেখা গেল কলকাতার প্রায় সমস্ত মার্কেটে। ষষ্ঠী শুরু হওয়ার আগে হাতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। হাতে সময় খুবই কম। মাঝে ছুটিও নেই। তাই কাজের দিনেই পুজোর কেনাকাটার ভিড় জমল নিউ মার্কেটে। ভিড়ে থিক থিক অবস্থা ধর্মতলা চত্বরেও।

নিউ মার্কেটের চার দিকে এখন শুধুই ভিড় আর ভিড়। পুজোর আগে নিউ মার্কেট, ধর্মতলা, হাতিবাগান-সর্বত্রই চোখে পড়ল এমন দৃশ্য। শেষ মুহূর্তের কেনাকাটার জন্য সকলে হাজির মহানগরীর মার্কেটগুলিতে। কোথাও কোথাও পরিস্থিতি এমন যে, পা ফেলার জায়গা নেই। হাঁটতে গেলেই ধাক্কা খেতে হচ্ছে। পুজোয় বাড়িও সবাই সাজিয়ে তোলেন আলোকমালায়, তাই একইরকম ভিড় দেখা গেল চাঁদনি চক মার্কেটেও।

You might also like!