Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Festival and celebrations

11 months ago

Chhath Mahaparva 2025: ৪-দিন ব্যাপী ছটপুজোর সূচনা, নদী ও জলাশয়ে পুণ্যস্নান ভক্তদের

Chhath Puja 2025
Chhath Puja 2025

 

পাটনা, ২৫ অক্টোবর : শুরু হয়ে গেল ৪-দিন ছটপুজোর। শনিবার ছটপুজোর প্রথম দিনে ভক্তরা 'নাহায়-খাই'-এর আচার পালন করেন। নদী ও জলাশয়ে পুণ্যস্নান করেন ভক্তরা। ৪-দিনব্যাপী ছট পুজো কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্থী থেকে শুরু হয়ে সপ্তমীর দিন উষা অর্ঘ্য নিবেদনের মাধ্যমে শেষ হয়। এই উৎসব শুরু হয় 'নাহায়-খাই' (নাওয়া-খাওয়া) দিয়ে, যার পরে থাকে খরনা এবং সূর্যাস্তের পর সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করা হয়।

প্রথম দিন (চতুর্থী): 'নাহায়-খাই' (নাওয়া-খাওয়া) দিয়ে উৎসবের সূচনা হয়, যেখানে ভক্তরা স্নান করে শুদ্ধ হন এবং নিরামিষ আহার করেন।

দ্বিতীয় দিন: 'খরনা' হয়, যেখানে উপবাসী ভক্তরা শুধু একবার নিরামিষ খাবার গ্রহণ করেন।

তৃতীয় দিন: ভক্তরা সূর্যাস্তের পর নদীর তীরে দাঁড়িয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করেন।

চতুর্থ দিন: সূর্যোদয়ের আগে পর্যন্ত পূজা চলে এবং সূর্যোদয় হলে 'উষা অর্ঘ্য' নিবেদনের মাধ্যমে উপবাস ভঙ্গ করা হয়। এই দিন প্রসাদ বিতরণ করা হয়।

You might also like!