Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Entertainment

2 years ago

Munnabhai MBBS 3: ''মুন্না ভাই এমবিবিএস ৩'' নিয়ে কি জানালেন অভিনেতা আরসাদ ওয়ারসি?

Actor Sanjay Dutt and Arshad Warsi (File Picture)
Actor Sanjay Dutt and Arshad Warsi (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বলিউডের এক শ্রেণীর দর্শকের মনে দাগ কেটেছিল, ২০০৩ সালে ‘মুন্না ভাই এমবিবিএস’এবং ২০০৬ সালে ‘লগে রহো মুন্না ভাই’। এই দুই ছবির মাধ্যমে বেশ জনপ্রিয় জুটি হিসাবে পরিচিতি পেয়েছিলেন সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ারসি, তথা মুন্না ভাই ও সার্কিট।

প্রথম এবং দ্বিতীয় ছবির সাফল্য ও জনপ্রিয়তার পরে দর্শক আশা করেছিলেন, খুব শীঘ্রই মুক্তি পাবে তৃতীয় ছবি। তা হয়নি। দীর্ঘ ১৬ বছর পরে ফের সেই আশা জাগিয়েছিলেন সার্কিট তথা আরশাদ নিজে। তবে এখন খবর, ফের ধোঁয়াশা তৈরি হয়েছে ‘মুন্না ভাই ৩’ ছবি নিয়ে।সম্প্রতি এক সাক্ষাৎকারে আরশাদ জানান, অদূর ভবিষ্যতে ‘মুন্না ভাই ৩’ ছবি না-ও তৈরি হতে পারে। আরশাদের মতে, ‘‘আমাদের পরিচালক রাজি ছবি করার জন্য, প্রযোজকও তৈরি। অভিনেতারাও ছবিতে অভিনয় করার জন্য এক পায়ে খাড়া। দর্শক মুখিয়ে রয়েছেন। তা সত্ত্বেও নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না যে ‘মুন্না ভাই ৩’ ছবি তৈরি হবেই।’’ আরশাদ আরও বলেন, ‘‘রাজু (রাজকুমার হিরানি) আসলে খুবই খুঁতখুঁতে। তিনি এখনও পর্যন্ত মোট তিনটি চিত্রনাট্য লিখে ফেলেছেন। কিন্তু সেগুলো একটাও তাঁর নিজের মনে ধরছে না। রাজু নিজে চিত্রনাট্য নিয়ে ২০০ শতাংশ নিশ্চিত না হওয়া পর্যন্ত ছবি তৈরি হওয়া সম্ভব নয়। কিন্তু রাজু কখনও ছবির ক্ষেত্রে না-ও বলবেন না।’’

তাই মুন্না ভাই এর তৃতীয় পর্ব কবে মুক্তি পাবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা বলিমহলে। 

You might also like!