Entertainment

2 years ago

Madhubani and Raja Goswami: মধুবনী ও রাজার সম্পর্কে কি তবে এবার ইতির ইঙ্গিত?

Madhubani and Raja Goswami (File Picture)
Madhubani and Raja Goswami (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টলিউডে একের পর এক বিচ্ছেদের খবর। আর সে সমস্ত খবরের মধ্যে জিতু-নবনীতার খবর এখন খবরের হট টপিক। তবে এবার ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রাজা গোস্বামীর মন্তব্যেও কি বিচ্ছেদের ইঙ্গিত? 

এইমুহূর্তে নবনীতা দাসের সঙ্গে ‘বিয়ের ফুল’ নামে নতুন ধারাবাহিকে অভিনয় করছেন রাজা গোস্বামী। সিরিয়ালের নায়িকা ইতিমধ্যেই জিতু কামালের সঙ্গে দাম্পত্যে ইতি টেনেছেন। এবার নায়কের ফেসবুক পোস্ট দেখে জল্পনা তুঙ্গে। যেখানে রাজা গোস্বামী লিখেছেন- “১১ বছরের সম্পর্কে ইতি।” তার সঙ্গে জুড়েছেন কান্নার ইমোজি। রাজ-মধুবনীর সংসারেও কি তাহলে ফাটল? প্রশ্ন ওঠা অস্বাভবিক নয়।

২০১৬ সালে সাত পাকে বাঁধা পড়েন টেলিপর্দার জনপ্রিয় জুটি রাজা-মধুবনী। প্রথম সিরিয়ালের সেট থেকেই তাঁদের ভাব-ভালবাসা। তারপর থেকে সুখেই ঘরকন্না করছেন। ২০২১ সালে মা হন মধুবনী। অভিনেতা পুরোদস্তুর ইন্ডাস্ট্রিতে কাজ করে গেলেও অভিনেত্রী মন দিয়েছেন সংসারে। এবার সেই ঘরকন্নার ভিডিও পোস্ট করেই কিনা রাজা ১১ বছরের সম্পর্কে ইতি টানার কথা ঘোষণা করলেন! তুমুল শোরগোল নেটপাড়ায়।

আসলে এগারো বছর আগে একটি গাড়ি কিনেছিলেন রাজা গোস্বামী। সেই বাহনকে ঘিরে টলিদম্পতির বহু সুখকর স্মৃতি। তবে এবার সেই গাড়িকে বিদায় জানিয়ে নতুন গাড়ি কিনছেন তাঁরা। আর সেই মর্মেই এমন পোস্ট অভিনেতার। আক্ষেপের সুরেই বলেছেন, “মধুবনী আর কখনও বলবে না রাজা তোমার লাল গাড়িটা বের করো।”

উল্লেখ্য, রাজা-মধুবনীর একটি ব্লগ রয়েছে। সেখানকার ভিডিও পোস্ট করেই এহেন ক্যাপশন দিয়েছেন অভিনেতা। যা দেখে পিলে চমকানোর জোগাড় অনুরাগীদের। অনেকেই উদ্বিগ্ন হয়ে লিখেছেন, ‘তোমরা প্লিজ ভাল থেকো।’ কারও মন্তব্য, ‘আরেকটু হলেই হার্ট অ্যাটাক হত।’ তবে না, সেরকম কিছু ঘটছে না। রাজা-মধুবনীর সংসার এখনও অটুট।  


You might also like!