
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃদীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান! প্রকাশ্যে এল ‘পোনিয়িন সেলভান-২’-এর ট্রেলার। আর এই ট্রেলার দেখার পর এই ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে চরম কৌতুহল। জানা গিয়েছে এপ্রিলের শেষের দিকে মুক্তি পেতে চলেছে এই ছবি। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন মণি রত্নম ও শুভস্করণ আল্লিরাজার মাদ্রাজ টকিজ ও লাইকা প্রোডাকশনস। ছবিতে নন্দিনীর চরিত্রে দর্শকদের বেশ নজর কেড়েছেন ঐশ্বর্য্য রাই বচ্চন।
২০১০ সালে ‘রাবণ’ ছবির পর ‘পোনিয়িন সেলভান-১’ ছবিতে ঐশ্বর্যা রাই বচ্চন ও দক্ষিণী অভিনেতা বিক্রমকে একসঙ্গে দেখা গিয়েছিল। ‘পোনিয়িন সেলভান-১’ ছিল মণি রত্নমের সঙ্গে ঐশ্বর্যার চতুর্থ ছবি। এর আগে ১৯৯৭ সালে ‘ইরুভর’, ২০০৭ সালে ‘গুরু’, ২০১০ সালে ‘রাবণ’-তে তাঁরা একসঙ্গে কাজ করেছেন।
দেশজুড়ে তামিল, তেলুগু, হিন্দি, মালয়লম ও কন্নড় এই পাঁচটি ভাষায় ‘পোনিয়িন সেলভান' ১৫০০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে। ছবিটি বিখ্যাত তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তির ‘পোনিয়িন সেলভান’ উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল। ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন এ আর রহমান।
