
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইন্দু প্রথম সিজনের পর দর্শক তার পরবর্তী সিজন দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষমান। ইন্দুর প্রথম সিজনের পর পর বিপুল প্রশংসা পেয়েছিলেন অভিনেত্রী ইশা সাহা। সেই ‘ইন্দু’ এ বার তৈরি হতে চলেছে তেলুগুতে। শুধু তেলুগু নয়, আরও বেশ কিছু অন্য ভাষাতেও তৈরি হতে চলেছে।
এই সুখবরটি জানালেন নতুন ইন্দু অবিকা গোর।ববর্ষ উদ্যাপনের জন্য কলকাতায় এসেছিলেন অভিনেত্রী। সেই পয়লা বৈশাখের পার্টিতে তোলা অভিনেত্রী ইশার সঙ্গে একটি মিষ্টি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন অভিনেত্রী। ইশার সঙ্গে ছবি দেখেই তো দুইয়ে দুইয়ে চার করে ফেলেছেন দর্শক। সকলেরই প্রশ্ন ছিল, তবে কি বাংলাতে কোনও কাজ করছেন অবিকা? অবশেষে জবাব এল অভিনেত্রীর তরফ থেকে।অবিকার কথায়, “ধুমধাম করে কলকাতায় নববর্ষ পালন করলাম। সবার জন্য একটা বিশেষ ঘোষণা অপেক্ষা করছে। জনপ্রিয় বাংলা সিরিজ ‘ইন্দু’ তৈরি হতে চলেছে তেলুগু ভাষায়।” ইশার সঙ্গে দেখা করে অবিকা ঠিক কতটা খুশি সেই অনুভূতিও প্রকাশ করেন অবিকা।
তিনি লেখেন, “ইশাই হলেন আসল ইন্দু। তুমি যা বেঞ্চমার্ক তৈরি করেছ, এই চরিত্রে অভিনয় আমার জন্য এটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে।” শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়িই শুটিং শুরু হবে।
