Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 months ago

Celebrity Pregnancy: নতুন অধ্যায়ের সূচনা! মা হওয়ার খবর প্রকাশ্যে আনলেন সমান্থা

Samantha is expecting her first child
Samantha is expecting her first child

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বেশ কয়েক সপ্তাহ ধরেই সমান্থা রুথ প্রভুর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা ঘুরপাক খাচ্ছিল সোশ্যাল মিডিয়া এবং বিনোদন মহলে। অবশেষে সেই জল্পনাতেই সিলমোহর দিলেন অভিনেত্রী নিজেই। এক অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন তিনি। 

সম্প্রতি ‘মা ইনতি বঙ্গারাম’ ছবির সাফল্য উদ্‌যাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমান্থা। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিনেত্রী স্বীকার করেন যে তিনি মা হতে চলেছেন। একইসঙ্গে জানান, বর্তমানে হাতে থাকা কাজগুলি শেষ করার পর কিছুদিনের জন্য অভিনয় থেকে বিরতি নেবেন। সমান্থা বলেন, “এর পর আমার শারীরিক অবস্থার কথা মাথায় রেখে আমাকে কিছুদিনের বিরতি নিতে হবে। আমাকে মাতৃত্বকালীন ছুটি নিতে হবে। তার পরে আমি আবার আমার ভক্তদের জন্য নতুন ছবি নিয়ে ফিরব।”


এর আগে একটি প্রকাশ্য অনুষ্ঠানে অভিনেত্রীর উপস্থিতির পর থেকেই তাঁর গর্ভাবস্থা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। আসমানি রঙের টি-শার্ট ও জিন্সে ধরা পড়া সমান্থার কিছু ছবি এবং ভিডিও দেখে অনেক অনুরাগীরই মনে হয়েছিল, তিনি সম্ভবত সন্তানসম্ভবা। এরপর থেকেই শুভেচ্ছার বন্যা বইতে শুরু করে নেটমাধ্যমে। অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল থেকেও পরে খবরটি নিশ্চিত করা হয়। সূত্রের দাবি ছিল, সমান্থা গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে রয়েছেন এবং এই সুখবর নিয়ে তিনি ও তাঁর স্বামী রাজ নিদিমোরু অত্যন্ত উচ্ছ্বসিত। দীর্ঘদিন ধরেই মাতৃত্বের স্বপ্ন দেখছিলেন অভিনেত্রী বলেও জানা যায়।

ব্যক্তিগত জীবনে গত কয়েক বছর নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গিয়েছেন সমান্থা। নাগ চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর মানসিকভাবে কঠিন সময়ের পাশাপাশি শারীরিক অসুস্থতার সঙ্গেও লড়াই করতে হয়েছে তাঁকে। সেই কঠিন অধ্যায় পেরিয়ে ২০২৫ সালের ডিসেম্বরে নির্মাতা রাজ নিদিমোরুর সঙ্গে নতুন জীবন শুরু করেন তিনি। এবার সেই দাম্পত্য জীবনে আসতে চলেছে নতুন অতিথি। জীবনের এই বিশেষ মুহূর্তে সমান্থাকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগী থেকে শুরু করে সহকর্মী, সকলেই। 


You might also like!